1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ

পাপিয়ার সঙ্গে জড়িতদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪০ Time View

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পাপিয়ার সঙ্গে অপকর্মে জড়িত অন্যান্যদেরও আইনের আওতায় আনা হবে। জড়িতদের বিষয়ে তদন্ত চলছে। তাদেরও শাস্তি হবে।

আজ শুক্রবার দুপুরে সাভারের আশুলিয়ার গেরুয়া বাজার এলাকায় দারুল উলুম মাবিয়া ইসলামিয়া মাদরাসার একটি ভবন উদ্বোধন শেষে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই সরকারের সময় অপরাধ করে কেউ পার পাবে না। অপরাধী যে দলেরই হোক তাদের আইনের আওতায় আনা হবে। এখনো দুর্নীতি ও ক্যাসিনোবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের অপরাধীদের কোনো রকম ছাড় দেওয়া হবে না।

খালেদা জিয়া প্রসঙ্গে তিনি বলেন, খালেদা জিয়ার জামিন দেওয়া না দেওয়া সম্পূর্ণ আদালতের ব্যাপার ও আদালতের নিজস্ব এখতিয়ার। বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন, বিচার বিভাগের ওপর সরকারের কোনো হাত নেই।

এ সময় উপস্থিত ছিলেন আরো উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান মাদরাসার অধ্যক্ষ মাহবুবুর রহমানসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ