1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

এবার ইরানের এক ভাইস প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৮ Time View

প্রাণঘাতী করোনাভাইরাসে এবার আক্রান্ত হয়েছেন ইরানের নারী ও পরিবার কল্যাণবিষয়ক ভাইস প্রেসিডেন্ট মাসৌমেহ এবতেকার। প্রাণঘাতী এ ভাইরাসে ইরানে ইতিমধ্যেই ২৬ জন মারা গেছেন। এরই মাঝে এই ভাইস প্রেসিডেন্টের করোনায় আক্রান্তের খবর জানানো হয়েছে। বৃহস্পতিবার দেশটির সরকারি একটি সংবাদমাধ্যমে এই খবর প্রকাশ করা হয়।

এর আগে গত মঙ্গলবার ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরছির শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হন দেশটির চিকিৎসকরা।

দেশটির ইংরেজি ভাষার সরকারি দৈনিক ইরান ডেইলি বলছে, ভাইস প্রেসিডেন্ট মাসৌমেহ এবতেকার করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। ১৯৭৯ সালে মার্কিন দূতাবাস দখলে নেয়ার পর সেই ইসলামি বিপ্লবীদের মুখপাত্র হিসেবে আবির্ভূত হয়েছিলেন ইরানের এই নারী নেতা।

বর্তমানে তিনি ইরানের নারী ও পরিবার কল্যাণবিষয়ক ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট বলছে, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত ইরানের সর্বোচ্চসংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। ভাইস প্রেসিডেন্ট মাসৌমেহ এবতেকার ২৫৪ করোনাক্রান্তের একজন। গত কয়েক দিনে করোনাক্রান্ত হয়ে দেশটিতে অন্তত ২৬ জনের প্রাণহানি ঘটেছে।

১৯৭৯ সালে তেহরানে নিযুক্ত মার্কিন দূতাবাসের নিয়ন্ত্রণ নেয়ার পর ৪৪৪ দিনের কূটনৈতিক সঙ্কট তৈরি হয়েছিল। সেই সময় ইরানের মুখপাত্র হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে অধিক পরিচিতি পেয়েছিলেন ইংরেজিতে পটু ইরানি নেত্রী মাসৌমেহ এবতেকার।

বৃহস্পতিবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ১০৬ জনকে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। চীনের বাইরে এখন পর্যন্ত এ ভাইরাসে সর্বোচ্চ প্রাণহানির ঘটনাও ঘটেছে ইরানে।

বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮০৫ জন, আক্রান্ত ৮০ হাজার ৩২০ জন। এর মধ্যে শুধু চীনেই আক্রান্ত ৭৮ হাজার ৪৯৭ জন, মারা গেছেন ২ হাজার ৭৪৪ জন।

বিশ্বের অন্তত ৪৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এ ভাইরাস। বুধবার প্রথমবারের মতো নতুন আক্রান্তের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেছে দক্ষিণ কোরিয়া। দেশটিতে এদিন নতুন রোগী শনাক্ত হয়েছেন ৫০৫ জন, চীনে আক্রান্ত হয়েছেন ৪৩৩।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ