1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামির খালাস, একজনের যাবজ্জীবন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৫ Time View

জামালপুরে মাদ্রাসাছাত্র শাহ জামাল স্বাধীন হত্যার ঘটনায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির মধ্যে
চারজনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। আর একজনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রবিবার বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এক রায়ে এ আদেশ দেন।

এর আগে ২০১৫ সালের ২০ জানুয়ারি এ মামলায় ওই ৫ আসামিকে মৃত্যুদণ্ড দেয় জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।

খালাসপ্রাপ্তরা হলেন- জামালপুরের লিচুতলার সাদ্দাম, শেখের ভিটা এলাকার জাকির হোসেন, পিলখানা এলাকার মিরান ও সকাল বাজারের সেতু। আর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হলেন- জামালপুর সদরের কম্পপুর গ্রামের ফজলে রাব্বি শিশির।

আদালতে এদিন আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এসএম শাহজাহান ও ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।

উল্লেখ্য, মোবাইল ফোন নিয়ে বাকবিতণ্ডার জের ধরে ২০১০ সালের ২৩ মার্চ রাতে জামালপুর সদরের সকাল বাজার এলাকায় রশিদপুর কওমি মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র শাহ জামাল স্বাধীনকে (১৫) খুন করা হয়। এ ঘটনায় নিহত স্বাধীনের পিতা সাইফুল ইসলাম সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় ওই পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর এ মামলায় বিচার শেষে ৫ আসামিকে মৃত্যুদণ্ড দেয় জামালপুর আদালত। তারপর মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য হাইকোর্টে পাঠানো হয় ডেথ রেফারেন্স। আর কারাবন্দি আসামিরা করেন আপিল। উভয় আবেদনের ওপর শুনানি শেষে আজ রবিবার এ রায় দিলেন হাইকোর্ট

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ