1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদেশি পর্যটকদের কার্ড পেমেন্টের ১৫% বৈদেশিক মুদ্রা রাখতে পারবে ব্যবসাপ্রতিষ্ঠান ৬০ হাজার কোটি টাকায় হচ্ছে কুমিল্লা–ঢাকা নতুন রেলপথ ড্যাফোডিল ক্যাপ্টেনস কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে সেনাপ্রধান সাইবার নিরাপত্তাঝুঁকি কাটিয়ে সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট প্রথম মিনিটে গোল করেও পর্তুগালের কাছে হারল বাংলাদেশ কমনওয়েলথ কাবাডিতে অম্লমধুর দিন বাংলাদেশের ইরান ও পাকিস্তানের মধ্যে ফের সীমান্ত বাণিজ্য চালু বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ চুয়াডাঙ্গায় সপ্তাহব্যাপী নজরুল সাংস্কৃতিক উৎসব ছিনতাইয়ের নাটক সাজিয়ে ভাইকে হত্যা, গ্রেপ্তার ২

চীনে আরো ১০৯ জনের মৃত্যু, ডাব্লিউএইচও’র উদ্বেগ

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২০
  • ৫৫ Time View

চীনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৬ হাজার দু’শ ৮৮ জনে ঠেকেছে এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার তিনশ ৪৫ জনে। সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা আজ শনিবার জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় নতুনভাবে একশ ৯ জনের প্রাণহানি ঘটেছে।

তারা আরো বলছেন, নতুনভাবে তিনশ ৯৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এ নিয়ে চীনের ৩১টি প্রদেশে ৭৬ হাজার দু’শ ৮৮ জন মোট আক্রান্ত হলেন।

এর মধ্যে ৫৩ হাজার দু’শ ৮৪ জন অসুস্থ অবস্থায় চিকিৎসা নিচ্ছেন, ১১ হাজার চারশ ৭৭ জনের অবস্থা গুরুতর এবং এরই মধ্যে মারা গেছেন ২৩৪৫ জন। আশার ব্যাপার এই যে, এখন পর্যন্ত ২০ হাজার ছয়শ ৫৯ জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

প্রসঙ্গত, কোভিড-১৯ নামক এই ভাইরাস ২০১৯ সালের ডিসেম্বরের শেষের দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত ২৬টির বেশি দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। চীনের বাইরেও এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটছে।

করোনাভাইরাসের ভয়াবহতা আন্দাজ করে জানুয়ারির শেষের দিকে এসে স্বাস্থ্য বিষয়ক জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। তবে গতকাল শুক্রবারও করোনা ভাইরাসের ব্যাপারে উদ্বেগের কথা জানিয়েছে সংস্থাটি।

তাদের উদ্বেগ- প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়া কমিয়ে নিয়ে আসতে পারলে এটি মোকাবিলা করা সহজ হবে। সম্প্রতি আক্রান্ত ও মারা যাওয়ার হার কিছুটা কমে এসে স্থিতিশীল অবস্থা বিরাজ করছে। আক্রান্তের হার কমে না আসলে এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে ভয়াবহ পরিস্থিতি তৈরির শঙ্কা রয়েছে।

কিন্তু শুক্রবার মধ্যপ্রাচ্য, দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসে আক্রান্তের ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। আমরা এখনো যে পর্যায়ে আছি, সেখান থেকেও নিয়ন্ত্রণ সম্ভব … কিন্তু আমাদের সুযোগগুলো সীমিত হয়ে আসছে।

এরই মধ্যে আজ শনিবার জানা গেল, ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের প্রাণহানি ঘটেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ