1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ

সর্বত্রই বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করব : তাপস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪১ Time View

মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর সর্বত্রই বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আজ শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বেলা সোয়া ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ফজলে নূর তাপস বলেন, যেভাবে বাংলা ভাষা চর্চার ক্ষেত্রে অন্যান্য ভাষার মিশ্রণ দেখা দিয়েছে, তাতে মনে হচ্ছে এখনই সময় ব্যবস্থা নেওয়ার। তাই দায়িত্ব নেওয়ার পরই সর্বত্র যেন বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা যায়, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, বৃহস্পতিবার রাতেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিদায়ী মেয়র সাঈদ খোকন। এরপর উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র শ্রদ্ধা নিবেদন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ