1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নেতৃত্বে মানবকেন্দ্রিক জাতীয় এআই নীতি প্রণয়ন করছে বাংলাদেশ: আইসিটি মন্ত্রী অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই : ত্রাণ প্রতিমন্ত্রী গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : ড. মাহদী আমিন তুলা চাষে কৃষকদের আগ্রহ বাড়াতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ নাগরিক সমস্যা সমাধানে ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ উদ্বোধন করলেন চসিক মেয়র দেশের বাজারে স্বর্ণের ভরি কত? অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার আর নেই ভাষণ সম্প্রচার না করায় এনবিসি ও এবিসি’র লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের ইরাকে হামলায় আট ইরানি কুর্দি বিদ্রোহী নিহত

পদ্মা সেতুতে বসলো ২৫তম স্প্যান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪১ Time View

আজ পদ্মা সেতুতে বসলো ২৫তম স্প্যান । শরীয়তপুরের জাজিরা প্রান্তে ২৯ ও ৩০ নম্বর পিলারের ওপর বসানো হয় স্প্যানটি । এতে দৃশ্যমান হয়েছে সেতুর তিন হাজার ৭শ ৫০ মিটার অংশ। পদ্মাসেতুর প্রকৌশল সূত্র জানায়, সকালে মাওয়ার কন্সট্রাকশন ইয়ার্ড থেকে তিয়ান-ই ক্রেনে করে স্প্যানটি শরীয়তপুরের দিকে নিয়ে যাওয়া হয়। শুক্রবার বিকেল তিনটার দিকে বসানো হয় স্প্যানটি।

২৪তম স্প্যান বসানোর ১০ দিন পর বসানো হল ২৫ তম স্প্যান। পদ্মা সেতুতে ৪১ টি স্প্যানের মধ্যে ৩৭ টি স্প্যান কন্সট্রাকশন সাইটে আছে যার মধ্যে ২৫ টি বসানো হল।

পদ্মা সেতুর মোট ৪২টি পিলারের মধ্যে বর্তমানে কাজ সম্পন্ন হয়েছে ৩৮টির। সেতুতে ২ হাজার ৯৫৯টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে ৫২০টি রেল স্ল্যাব বসানো হয়েছে। ২ হাজার ৯১৭টি রোডওয়ে স্ল্যাবের মধ্যে ২১৫টি স্ল্যাব বসানো শেষ হয়েছে। পদ্মা সেতুর মোট ৪১টি স্প্যানের মধ্যে ২৫টি স্প্যান বসে গেছে। ৬ দশমিক ১৫ দৈর্ঘ্যের দ্বিতল সেতুটি কংক্রিট ও স্টিল দিয়ে নির্মাণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ