1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

গণপিটুনিতে রেনু হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২৩ মার্চ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৯ Time View

রাজধানীর বাড্ডায় ছেলেধরা সন্দেহে গণপিটুনি দিয়ে তাসলিমা বেগম রেনুকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৩ মার্চ দিন ধার্য করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই তারিখ ধার্য করেন।

আজ তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় মহানগর হাকিম মোহাম্মাদ জসিম নতুন এ তারিখ ধার্য করেন।

গত বছরের ২০ জুলাই সকালে উত্তর বাড্ডায় ছেলেধরা সন্দেহে ওই নারীকে পিটিয়ে আহত করে বিক্ষুব্ধ জনতা। গুরুতর আহতাবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের মরদেহ সনাক্ত করেন তার ভাগনে ও বোন রেহানা। পরে ভাগনে নাসির উদ্দিন টিটো বাদী হয়ে অজ্ঞাতনামা ৪০০/৫০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

জানা গেছে, রেনুর ১১ বছরের এক ছেলে ও চার বছর বয়সী মেয়ে রয়েছে। আড়াই বছর আগে স্বামী তসলিম উদ্দিনের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে ছেলে-মেয়েকে নিয়ে মহাখালী ওয়ারলেস গেইট এলাকায় থাকতেন তিনি। ঘটনার দিন তিনি ছেলেকে স্কুলে ভর্তি করার জন্য বাড্ডায় যান।

এ ঘটনায় ইব্রাহিম হোসেন হ্নদয়, বাচ্চু, শাহীন , বাপ্পী, কামাল হোসেন, আবুল কালাম আজাদ, জাফরসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা কারাগারে আছেন। কয়েকজন স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ