1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ১১ ও ১২ মার্চ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪১ Time View

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২০-২০২১ সেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ১১ ও ১২ মার্চ। দুই দিনব্যাপী ভোটগ্রহণের এই তারিখ নির্ধারণ করে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট এ ওয়াই মশিউজ্জামানকে আহ্বায়ক করে সাত সদস্যের নির্বাচন পরিচালনা উপ-কমিটি ঘোষণা করা হয়েছে।

সমিতি ভবনের সম্মেলন কক্ষে আজ বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে নির্বাচনের এই তফসিল ঘোষণা করা হয়। সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এ তফসিল ঘোষণা করেন। এ সময় সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিনসহ সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিল ১৯ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ, মনোনয়নপত্র বাছাই ১ মার্চ, মনোনয়ন প্রত্যাহার ৪ মার্চ। ১১ ও ১২ মার্চ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ। এবারের নির্বাচনে ৭ হাজার ৫৮১ জন আইনজীবী ভোটার হয়েছেন। এরই মধ্যে এই ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।

এদিকে নির্বাচন উপলক্ষ্যে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থক আইনজীবীরা পৃথক দুটি প্যানেল ঘোষণা করেছেন। সরকার সমর্থক প্যানেল থেকে বর্তমান সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিনকে সভাপতি পদে এবং অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হককে সম্পাদক পদে মনোনয়ন দেওয়া হয়েছে। অপরদিকে বিএনপিপন্থী আইনজীবীরা তাদের প্যানেল থেকে সাবেক সভাপতি অ্যাডভোকটে জয়নুল আবেদীনকে সভাপতি এবং সম্পাদক পদে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে মনোনয়ন দেওয়া হয়েছে। এই দুটি প্যানেল পুরো প্রচারণায় নেমে পড়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ