1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

নোয়াখালীতে আগুনে তিন বসতঘর পুড়ে ছাই

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২০
  • ৫৬ Time View

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মিভূত হয়েছে। এ অগ্নিকান্ডে তিনটি ঘর পুড়ে অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থদের।
আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে একলাশপুর ৫নং ওয়ার্ডের মুকবুল আহমদের বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
মুকবুল আহমদের ভাই মহিন উদ্দিন জানান, মুকবুল আহমদের বসতঘরের ওপর দিয়ে পল্লী বিদ্যুতের একটি তার গিয়ে ট্রান্সফরমারের সাথে যুক্ত হয়েছে। সকালে ওই তারটি ঘরের ওপরের অংশের সাথে লেগে শর্টসার্কিট হয়ে আগুন ধরে যায়। মুহুর্তের মধ্যে আগুন পাশের আরও দুইটি ঘরে ছড়িয়ে পড়লে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তারা বিষয়টি ফায়ার সার্ভিসে অবগত করলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগে মকবুল আহমদের তিনটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
এতে ঘরগুলোতে থাকা জমি বিক্রির নগদ ৫ লাখ টাকা, স্বর্ণ, ফ্রিজসহ মূল্যবান মালামাল পুড়ে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
চৌমুহনী ফায়ার সার্ভিসের টিম লিডার রেজাউল করিম জানান, খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বৈদ্যুতিক তার থেকে শর্টসার্কিট হয়ে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ