1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

সোভিয়েত বাহিনীর মতোই পরিণতি হবে মার্কিন সেনাদের

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪০ Time View

যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে তালেবানদের এক বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানে সাবেক সোভিয়েত বাহিনীর পরাজয় থেকে শিক্ষা নিতে হবে মার্কিনীদেরকে। মার্কিনিরা আফগানিস্তানে জোর করে থেকে যেতে চাইলে তাদেরকে সেই পরিণতি ভোগ করতে হবে যা ভোগ করেছিল সাবেক সোভিয়েত ইউনয়ন।

আফগানিস্তান থেকে সকল মার্কিন সেনাকে সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছে তালেবান। আফগানিস্তানের তালেবান আবারো দেশটি থেকে সকল মার্কিন সেনাকে সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানের একটি সমঝোতা চুক্তি সই হতে যাচ্ছে বলে যখন আন্তর্জাতিক গণমাধ্যম খবর দিচ্ছে তখন তালেবান ওয়াশিংটনের প্রতি এ আহ্বান জানাল।

মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস গত সপ্তাহে তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান আলোচনার কথা উল্লেখ করে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শর্তসাপেক্ষে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারে সম্মতি দিয়েছেন। শর্তটি হচ্ছে, দু’পক্ষের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরের এক সপ্তাহ আগে থেকে তালেবানকে সহিংসতা বন্ধ রাখতে হবে। এক সপ্তাহ আফগানিস্তানের কোথাও তালেবান সশস্ত্র হামলা না চালালে বোঝা যাবে তারা চুক্তির শর্ত মেনে চলবে।

যুক্তরাষ্ট্র গত প্রায় এক বছর যাবত আফগান সরকারকে পাশ কাটিয়ে তালেবানের সঙ্গে সরাসরি আলোচনা চালিয়েছে। কিন্তু এসব আলোচনা আফগানিস্তানের জনগণের জন্য কোনো ইতিবাচক ফল বয়ে আনেনি।

আফগানিস্তানের প্রেসিডেন্টের দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তিতে তালেবান আফগানিস্তানে সহিংসতা ও সশস্ত্র হামলা বন্ধ রাখতে রাজি হয়েছে। বিবৃতিতে বলা হয়, জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে যাওয়া প্রেসিডেন্ট আশরাফ গনির সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার সাক্ষাৎ করে তালেবানের এ মনোভাবের কথা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ