1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব প্রধানমন্ত্রীর ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত হবে দুই দেশের সুবিধাজনক সময়ে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তারেক রহমান

করোনা আতঙ্কে সিরিয়াল থেকে বাদ পড়ছে ঘনিষ্ঠ দৃশ্য!

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২০
  • ৬৯ Time View

চীন থেকে শুরু হলেও সময় যতো এগোচ্ছে, তাতে অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। আতঙ্কে কার্যত বাড়ি থেকে বের হতেই ভয় পাচ্ছেন মানুষ। সামাজিক বিভিন্ন ক্ষেত্রেও এর প্রভাব পড়তে শুরু করেছে। এবার প্রভাব পড়ল টিভি সিরিয়ালেও।

সিরিয়ালে কোনো ঘনিষ্ঠ দৃশ্যে রাজি হচ্ছেন না অভিনেতা-অভিনেত্রীরা। তাইওয়ানের বেশ কয়েকজনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ার পরই এই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কাছাকাছি এলে, ভাইরাসের সংক্রমণ হতে পারে এমন শঙ্কা থেকেই রাজি হচ্ছেন না অভিনেতারা।

তাইওয়ানে এখনো পর্যন্ত ১৮ জনের শরীরে এই ভাইরাস ধরা পড়েছে। তাই নানা রকমের সাবধানতা অবলম্বন করা হচ্ছে। ভ্রমণেও নিষেধাজ্ঞা জারি করেছে এই দেশ।

গোল্ডেন সিটি নামে তাইওয়ানের জনপ্রিয় এক সিরিয়ালে লিপ-লকের দৃশ্যের কথা ছিল। দুই চরিত্রের মধ্যে সেই ঘনিষ্ঠ দৃশ্যে বাতিল করে দেওয়া হয়েছে। শুধু ঠোঁটে ঠোঁট ঠেকিয়েই থেমে গেছেন অভিনেতা ও অভিনেত্রী। দীর্ঘক্ষণ লিপ-লকের সম্ভাবনা থাকলেও, তা বাতিল হয়ে গেছে।

সুইট ফ্যামিলি নামে অন্য একটি ধারাবাহিকেও একই অবস্থা। ধারাবাহিকের মিলন-দৃশ্য কেটে বাদ দেওয়া হয়েছে। শুধু এইসব দৃশ্য বাদ দেওয়াই নয়, ভিড় জায়গায় শ্যুটিংও বাতিল করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ