1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

রংপুর বিভাগ সমিতির সভাপতি নুরুল, সম্পাদক আবু কালাম

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪০ Time View

ধর্ম মন্ত্রণালয়ের সচিব নূরুল ইসলামকে সভাপতি ও পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি আবু কালাম সিদ্দিককে সাধারণ সম্পাদক করে রংপুর বিভাগ সমিতি, ঢাকার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সাভারের মিলিটারি ডেইরি ফার্মে বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে বিদায়ী কমিটির সভাপতি ও সাবেক সিনিয়র সচিব মাহফুজুর রহমান, বিদায়ী কমিটির কার্যকরী সভাপতি অ্যাডভোকেট ড. আব্দুল্লাহ আল নাসের কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।

এছাড়া গাইবান্ধা থেকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) -এর চেয়ারম্যান সাঈদ নূর আলম, ঠাকুরগাঁও থেকে অ্যাডভোকেট নজরুল ইসলাম, লালমনিরহাট থেকে সোনালী ব্যাংকের ম্যানেজিং ডাইরেকটর (এমডি) আতাউর রহমান প্রধান, পঞ্চগড় থেকে ইঞ্জিনিয়ার সামিউর রহমান, কুড়িগ্রাম থেকে বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল গণি কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন।

এছাড়া কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন রংপুর জেলার সিরাজুল ইসলাম। নির্বাচিতরা কমিটির বাকি পদগুলোতে মনোনয়ন দেবেন।

উল্লেখ্য, রংপুর বিভাগ সমিতি, ঢাকার গঠনতন্ত্র অনুযায়ী ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হবে।

এজিএমে সম্মানিত অতিথি হিসেবে রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন, সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া উপস্থিত ছিলেন।

এছাড়া অনুষ্ঠানে রংপুর বিভাগের সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ও বিশিষ্ট ব্যবসায়ীসহ অনেকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ