1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

সংশয়বাদীরা যাই বলুক অর্থনীতি স্থিতিশীল: গভর্নর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ জুন, ২০১২
  • ১২৪ Time View

বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, “সংশয়বাদীরা যাই বলুক না কেন দেশের অর্থনীতি স্থিতিশীল আছে। দেশের অর্থনীতি এতোটা দুবর্ল নয় যে এতো সমালোচনা করতে হবে। সংশয়বাদীরা দেশের সাফল্য দেখে না।”

এতো বেশি সমালোচনা না করে তাদের দেশের সাফল্যের কথা বলার আহ্বান জানান তিনি।

সোমবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে এনসিসি ব্যাংক আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

এনসিসি ব্যাংক, আন্তজার্তিক অর্থ লেনদেনকারি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইউনিয়ন ও বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস এর মধ্যে চুক্তি সাক্ষর উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

চুক্তি স্বাক্ষরের ফলে এনসিসি ব্যাংক রেমিটেন্স সেবা আরো বিস্তৃত হলো। এখন থেকে বিশ্বের দু’শ’ দেশের ৫ লক্ষ ওয়েস্টার্ন ইউনিয়ন লোকেশন থেকে সংগৃহীত অর্থ এনসিসি ব্যাংক এবং টিএমএসএস এর ৭ শতাধিক শাখা থেকে প্রবাসী বাংলাদেশিদের নিকটজনরা সহজেই তুলতে পারবেন।

ব্যাংকের চেয়ারম্যান মো. নুরুন নেওয়াজ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল আমিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ, টিএমএসএস এর নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম ও ওয়েস্টার্ন ইউনিয়নের অপারেশন বিভাগের পরিচালক রয় ফার্নান্ডেজ প্রমুখ।

এ সময় আতিউর রহমান বলেন, “সংশয়বাদীরা যাই বলুক, দেশের অর্থনীতি স্থিতিশীল আছে। ইউরো জোনে মন্দা ও পার্শ্ববর্তী দেশগুলোতে প্রবৃদ্ধি কমলেও আমরা ভালো প্রবৃদ্ধির পথে আছি। তবে প্রবৃদ্ধি কত হবে সে বির্তকে আমি যাবো না।’

তিনি আরো বলেন, “আমাদের প্রবৃদ্ধি গুণমানের। একে মুষ্টিমেয় কিছু লোকের হাতে বন্দি বলা যাবে। এতে দেশের কৃষক, নারী, ব্যবসায়ী, প্রবাসীদের অবদান রয়েছে।”

গভর্নর বলেন, ‘যারা ব্যাংকিং সেবার বাইরে আছেন তাদের সেবার আওতায় নিয়ে আসা সম্ভব হলে দেশে বিল্পব ঘটে যাবে। বুঝা যাবে দেশের অর্থনৈতিক তেজ। আমরা কেন্দ্রীয় ব্যাংক সেলক্ষ্য নিয়ে কাজ করছি।”

নুরুল আমির বলেন, ‘ওয়েস্টার্ন ইউনিয়নের সঙ্গে চুক্তি সাক্ষরের ফলে একটি নতুন ধারা তৈরি হলো। এর ফলে প্রবাসীরা খুব সহজে, দ্রুততার সঙ্গে ও নিরাপদে দেশে টাকা পাঠাতে পারবেন।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ