1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

কাঁদলেন সুজন

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২০
  • ৫৫ Time View

খালেদ মাহমুদ সুজন। বাংলাদেশের ক্রিকেটের বিতর্কিত একজন ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বিসিবির গেম ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান। একাধিকবার ক্যাসিনোতে গিয়ে ক্যামেরাবন্দি হয়ে বিতর্কের জন্ম দিয়েছেন। বারবার পূর্ণ মেয়াদে জাতীয় দলের কোচ হতে চেয়েছেন। সেই খালেদ মাহমুদ সুজনকে এবার কৃতিত্ব দেওয়ার সময় এসেছে।

গতকল রবিবার পরাক্রমশালী ভারতকে মাটিতে নামিয়ে বিশ্বকাপ জিতে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এতদিন সিনিয়র বা জুনিয়র পর্যায়ে বারবার সেমিফাইনাল কিংবা ফাইনালে হারতে হয়েছে। এবার সেই ব্যর্থতার ইতিহাস মুছে নতুন ইতিহাস গড়েছে ছেলেরা। আর এই দিনটির জন্য দীর্ঘ ২ বছর ধরে ছেলেদের তৈরি করার দায়িত্বটি পালন করেছে বিসিবির গেম ডেভলপমেন্ট কমিটি।

বিশ্বকাপ নিশ্চিত হওয়ার পর ছেলেরা যখন উল্লাস করছিল, তখন ক্যামেরায় ধরা পড়ে আনন্দে কাঁদছেন বিসিবির গেম ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। ধারাভাষ্যকার ইয়ান বিশপ বলছিলেন, ‘ইনি সেই মানুষ, যিনি বিশ্বকাপের আগে তাদের সমস্ত পরিকল্পনা করেছিলেন।’ কথাটির আক্ষরিক অর্থ যাই হোক না কেন, বিশ্বকাপ জয়ের আনন্দে বিতর্কিত ব্যক্তিত্ব খালেদ মাহমুদের এই কান্না ছুঁয়ে গেছে ক্রিকেটপ্রেমীদের।

অধিনায়ক আকবর আলী যেমন বলেছেন, ‘এটি অনেকটা স্বপ্ন বাস্তব হওয়ার মতো। আমরা সুযোগের অপেক্ষায় ছিলাম। এটা গত দেড়-দুই বছরে আমাদের কঠোর পরিশ্রমের ফল। আমরা এতদিন একটা দল হয়ে খেলেছি। ম্যাচে সেটার প্রভাবই পড়েছে। আশা করছি এই জয় আমাদের ক্রিকেটের এগিয়ে যেতে সহায়ক হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ