1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব প্রধানমন্ত্রীর ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত হবে দুই দেশের সুবিধাজনক সময়ে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তারেক রহমান

রাজারবাগ মঞ্চ মাতালেন জেমস

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২০
  • ৬৪ Time View

নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৫ তম প্রতিষ্ঠা দিবস। দেশের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের সম্মানিত নগরবাসীর উপস্থিতিতে প্রাণবন্ধ ছিল ডিএমপির প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান।

শনিবার রাজারবাগ পুলিশ লাইনস্ মাঠে উদযাপিত হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৪৫ তম প্রতিষ্ঠা দিবস ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রতিষ্ঠা দিবসে রাজারবাগ পুলিশ লাইনস্ মাঠে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বসেছিল তারার মেলা। নগর বাউল জেমস, চিরকুট, সালমা ও হৈমন্তি রক্ষিত তাদের শ্রোতাপ্রিয় গান গেয়ে দর্শক সারিতে বসা সকলকে মাতিয়ে রেখেছিলেন। এই রোমাঞ্চময় মূহুর্ত থেকে বাদ যাননি অভিনয় শিল্পীরা। চলচ্চিত্র তারকা ফেরদৌস-মাহিয়া মাহি ও ইভান শাহরিয়ার সোহাগ- মিষ্টি জান্নাত জুটির নাচ মুগ্ধ করেছে দর্শকদের।

বিশেষ এই সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ পুলিশ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ এর শিল্পীদের মনোরম নৃত্য ও সংগীত দর্শক শ্রোতাদের মাতিয়ে রাখে।

মনোজ্ঞ এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি রাজারবাগ পুলিশ লাইনস্ মাঠ থেকে (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার সংবাদের পর সরাসরি সম্প্রচার করে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। অনুষ্ঠানটির টাইটেল স্পন্সার আইএফআইসি ব্যাংক। সূত্র- ডিএমপি নিউজ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ