1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব প্রধানমন্ত্রীর ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত হবে দুই দেশের সুবিধাজনক সময়ে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তারেক রহমান

ভাগ্যিস, সন্তান হওয়ার আগেই ডিভোর্সটা হয়েছিল: পাখি

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২০
  • ৬৫ Time View

ভারতের পশ্চিমবঙ্গের ছোট পর্দায় মধুমিতা সরকার বিচ্ছেদের চার বছর পর ডিভোর্সের কারণ জানালেন। ২০১১ সালে ‘সবিনয় নিবেদন’ নামের একটি সিরিয়ালে কাজ করতে গিয়ে সৌরভ চক্রবর্তীর সঙ্গে প্রেম হয়। এরপর ২০১৫ সালের ২৬ জুলাই বিয়েও করেন তারা। কিন্তু বেশিদিন টিকেনি তাদের সংসার। হয়েছে বিচ্ছেদ। সৌরভের সঙ্গে বিচ্ছেদের এতদিন পর আবার সম্পর্ক ভাঙার বিষয়ে সামনে চলে এলো।

মধুমতি অভিনীত ‘লাভ আজ কাল পরশু’ মুক্তি পাচ্ছে শিগগিরই। এতে তার বিপরীতে আছেন অর্জুন চক্রবর্তী। ছবিটির প্রচারণায় আসতেই গণমাধ্যমকর্মীরা মধুমিতাকে পুরনো সম্পর্ক ভাঙার বিষয়ে জানতে চান।

এসময় মধুমিতা বলেন, কোনো একটা কারণে তো সম্পর্ক ভাঙে না। পরস্পরের বিরুদ্ধে ক্ষোভ নেই আমাদের। সৌরভ ভালো মানুষ। ও খুব ভালো থাকুক, সেটাই চাইব। কিন্তু আমার সঙ্গে ওর ঠিক বনিবনাটা হলো না।

তিনি বলেন, আমাদের দু’জনের ভাবনাচিন্তা, দৃষ্টিভঙ্গি খুবই আলাদা। সম্পর্কেও সেই কারণে সমস্যা তৈরি হচ্ছিল। তাই আমরা দু’জনে কথা বলে, ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি। ভাগ্য ভালো একটা নতুন প্রাণকে পৃথিবীতে আনার আগে যে আমরা আলাদা হয়ে গিয়েছি। ভাগ্যিস, সন্তান হওয়ার আগেই ডিভোর্সটা হয়েছিল।

সৌরভের সঙ্গে মিথ্যা আশ্বাসের ওপর ভিত্তি করে তার সঙ্গে সংসার করেছেন বলেও মন্তব্য এ অভিনেত্রীর। তিনি বলেন, আমি যত দিন সৌরভের সঙ্গে ছিলাম, মিথ্যাটাকেই হয় তো বিশ্বাস করতে চেয়েছিলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ