1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার শেয়ার বাজারে গুগলের বড় চমক তীব্র তাপপ্রবাহে বিশ্বকাপের নকআউট পর্ব, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি টাইব্রেকারে ডাচদের হারিয়ে শেষ ষোলোতে মরক্কো

সীমান্তে হত্যা আগের চেয়ে বেড়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪০ Time View

গত কয়েকদিন ধরে সীমান্তে হত্যা বেড়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, এর সঙ্গত কারণটা কি আপনারা অনেকেই জানেন। তবে আমরা এটা নিয়ে কাজ করছি যাতে এটা কমিয়ে আনা যায়। তাই দুদেশের যা যা করণিয় সেটা আমরা করবো। ইতোমধ্যে পতাকা বৈঠক থেকে শুরু করে সব রকমের আলোচনা হচ্ছে। আমাদের বিজিবি বিএসএফের সঙ্গেও সবসময় কথাবার্তা হচ্ছে।

আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর একটি হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত ‘মানবাধিকার সুরক্ষা এবং নারী ও শিশু নির্যাতন বন্ধে করণীয়’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, খালেদা জিয়াকে উপযুক্ত চিকিৎসা দেওয়ার জন্য বাংলাদেশের সর্বোচ্চ চিকিৎসা কেন্দ্রে রাখা হয়েছে। যদিও তার যে রোগ, সেগুলো স্থায়ী রোগ। যেমন ডায়াবেটিক, আথ্রাইটিজ- এ সমস্ত রোগে তিনি ভুগছেন। কাজেই তাকে যে উপযুক্ত চিকিৎসা দেওয়া হচ্ছে না এটা সত্যি নয়।

নির্বাচনের দিন সাংবাদিকদের ওপর হামলা প্রসঙ্গে তিনি বলেন, পৃথিবীর অনেক দেশেই নির্বাচন হয়। কিন্তু আমাদের এ সাবকন্টিনেন্টের নির্বাচন এতো সুন্দর, এতো অহিংস নির্বাচন বোধ হয় আপনারা আর দেখেননি আমি মনে করি। কোনো ধরণের হত্যাকাণ্ড তো নাই-ই, মাথা ফাটাফাটিও খুব কম হয়েছে।

তিনি বলেন, মোহাম্মদপুরে সাংবাদিকের হামলার ঘটনাটা এটাও আমাদের নজরে এসেছে। আমরা ভিকটিমের কথা অনুযায়ী এবং তার বর্ণনা অনুযায়ী একজনকে অলরেডি গ্রেপ্তার করেছি। সেই সঙ্গে আর দুই-একজন যাদের শনাক্ত করা হয়েছে তাদেরও গ্রেপ্তার করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক নাছিমা বেগম, সার্বক্ষণিক সদস্য ড. কামাল উদ্দিন আহমেদ, বিচারপতি ওবায়দুল হাসান এবং স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ