1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার শেয়ার বাজারে গুগলের বড় চমক তীব্র তাপপ্রবাহে বিশ্বকাপের নকআউট পর্ব, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি টাইব্রেকারে ডাচদের হারিয়ে শেষ ষোলোতে মরক্কো

মোদির সফরের আগেই ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৭ Time View

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর চূড়ান্ত করতে ঢাকায় আসছেন ভারতের নবনিযুক্ত পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।

আগামী ১৭ মার্চ ঢাকায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেবেন মোদী। এর আগেই শ্রিংলা ঢাকা সফর করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর চূড়ান্ত করবেন।

এর আগে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনরা মুহম্মদ ইমরান শুক্রবার ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক করেছেন। দিল্লির বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে এ তথ্য। বৈঠকে ভারতের পররাষ্ট্র সচিব দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের গুরুত্বারোপ করেন। একইসঙ্গে দুই দেশের সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন তিনি।

মোদীর এবারের বাংলাদেশ সফরে দুই দেশই লাভবান হবে বলে প্রত্যাশা করছেন শ্রিংলা।

এর আগে শ্রিংলা ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে নিযুক্ত হন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ