1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনামঃ
পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার শেয়ার বাজারে গুগলের বড় চমক তীব্র তাপপ্রবাহে বিশ্বকাপের নকআউট পর্ব, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি টাইব্রেকারে ডাচদের হারিয়ে শেষ ষোলোতে মরক্কো

গবেষণা ও প্রকাশনা প্রতিষ্ঠান লিংকউইথ এর বাংলাদেশে যাত্রা শুরু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪২ Time View

দেশের প্রায় ৩০টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষণা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের উপস্থিতিতে যাত্রা শুরু করলো ‌লিংকউইথ নামে গবেষণা ও প্রকাশনা প্রতিষ্ঠান। শুক্রবার সকালে বিশ্ব সাহিত্য কেন্দ্রে আন্তর্জাতিক প্লাটফর্মটি বাংলাদেশে যাত্রা শুরু করলো।

লিংকউইথ (Linkwith) মূলত একটি গবেষণা ও প্রকাশনা বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান। মালয়েশিয়ায় নিবন্ধিত একাডেমিক গবেষণা ও প্রকাশনায় প্রতিষ্ঠানটি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীদের গবেষণায় সক্ষমতা উন্নয়নে কাজ করবে।

পাশাপাশি ভবিষ্যতে ইন্ডেক্সিড জার্নাল প্রকাশ, অনলাইন-অফলাইন প্রশিক্ষণ, গবেষণা কনফারেন্স আয়োজন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণা সেমিনার, কর্মশালা পরিচালনা করার কাজ করবে তারা।

অনুষ্ঠানে ঢাকা, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, ইন্ডিপেন্ডেন্ট, নর্থসাউথ, ড্যাফোডিল, স্ট্যামফোর্ড, শেরে-বাংলা কৃষি, ওয়ার্ল্ড, নোয়াখালী, উত্তরা বিশ্ববিদ্যালয় (মালয়েশিয়া), ইনহা (দক্ষিন কোরিয়া), পুন্ড্রু বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানসহ অন্যান্য স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও গবেষকরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক ও গবেষকরা বাংলাদেশের গবেষণা ও প্রকাশনা পরিস্থিতি, সম্ভাবনা ও বাস্তবতা নিয়ে মতামত আলোচনা করেন। ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও ডীন ড. মো. আমিনুল করিম, প্রফেসর ড. মামুন হাবিব, ফ্রন্টিয়ার কন্সাল্টেন্সির প্রধান পরামর্শক প্রফেসর আমিনুর রহমান মুখ্য আলোচনা রাখেন। সাথে সাথে ‘লিংকইউথ’ এর কাছ থেকে তাদের প্রত্যাশা ও সহযোগিতার আশ্বাস দেন।

উল্লেখ্য যে, উক্ত প্লাটফর্মে ইতিমধ্যে ১০ টিরও বেশি দেশের শিক্ষক ও গবেষকরা প্রশিক্ষক হিসেবে কাজ করতে সম্মত হয়েছেন।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মালয়, মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাহফুজুর রহমান, সহ প্রতিষ্ঠাতা স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ ফখরুল ইসলাম ও মো. ইমরান (হেড অফ বিজনেস,স্মার্ট বি) সবার সহযোগিতা কামনা ও ধন্যবাদ জ্ঞাপন করে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি টানেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর ‘The Science of writing Research Papers & Thesis’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন লিংকইউথের প্রতিষ্ঠাতা ও মালয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাহফুজুর রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ