1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার শেয়ার বাজারে গুগলের বড় চমক তীব্র তাপপ্রবাহে বিশ্বকাপের নকআউট পর্ব, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি টাইব্রেকারে ডাচদের হারিয়ে শেষ ষোলোতে মরক্কো

ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিক নিহত রাজধানীতে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২০
  • ৫৩ Time View

রাজধানীর রাজারবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শাহের আলী (২৪) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহের আলী বাড়ি কুড়িগ্রাম কচাকাটা উপজেলার কুমেতপুর গ্রামে। নির্মাণাধীন ওই ভবনেই থাকতো তিনি।

শাহের আলীর সহকর্মীরা জানান, তারা রাজমিস্ত্রীর কাজ করেন। সকাল থেকে তারা রাজারবাগ টেলিকম ভবনের পাশে একটি ২০তলা ভবনের ১৯ তলায় বাইরে মাচা বেঁধে কাজ করছিলেন। মাচায় শাহেরসহ আরো ৩-৪ জন ছিলেন। হঠাৎ মাচার রশি ছিঁড়ে যায়। এতে নিচে পড়ে যান শাহের। গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ