1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বছরে ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব সরকার সব ধর্মের মানুষের নিরাপত্তায় সর্বোচ্চ সচেষ্ট: কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই শহীদ দিবস আজ জুলাইয়ের প্রথম ১৪ দিনে রেমিট্যান্স এসেছে ১৫৪ কোটি ২০ লাখ ডলার বাড়ির সামনে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা পাল্টাপাল্টি হামলার মধ্যেই তেহরানকে ‘ভদ্র আচরণ’ করার সতর্কবার্তা ট্রাম্পের পাবনায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে চালকসহ নিহত ৩

কদমতলী খালে শিশু আশামনির মৃতদেহ মিলল ৬ দিন পর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২০
  • ৫৫ Time View

রাজধানীর কদমতলীর ডিএনডি খালে নিখোঁজ হওয়া পাঁচ বছরের শিশু আশামনির মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। প্রায় ছয় দিনের মাথায় উদ্ধার করা সম্ভব হলো আশামনির মরদেহ। আগে গত শনিবার আশামনি নিখোঁজ হয়।

আজ বৃহস্পতিবার বেলা ১:৪০ মিনিটের দিকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এরপর শিশুটির মরদেহ উদ্ধার করে ঘটনাস্থলে আনা হলে স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে।

যে স্থানে নিখোঁজ হয় তার থেকে এক কিলোমিটার দূরে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এর আগে আশামনির সন্ধান না মেলায় ফায়ার সার্ভিসের কাজে অসন্তুষ্টি প্রকাশ করে মানববন্ধন করে এলাকাবাসী। ঘটনাস্থলের পাশে ইউসুফ মেমোরিয়াল স্কুলের সামনে আয়োজিত মানববন্ধন থেকে আশামনির লাশ উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করা হয়।

সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে মঙ্গলবার।

অনুসন্ধানের এক পর্যায়ে আজ একটি ময়লার স্তরের নিচ থেকে উদ্ধার করা হয় শিশুটির মরদেহ।

এরশাদ ও তানিয়া দম্পতির বড় মেয়ে আশামনি। বাসা মিরাজনগরের পাশের মোহাম্মদনগর কালভার্ট এলাকায়। ঘটনাস্থলের পাশেই এরশাদের একটি কনফেকশনারি রয়েছে। এ বছরই মিরাজনগর ফারহা মডেল স্কুলের শিশু শ্রেণিতে ভর্তি হয়েছিল আশামনি। তাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলায়।

গত শনিবার বল আনতে গিয়ে খালে পড়ে যায় আশামনি। খালটি কাদা ও ময়লা-আবর্জনায় ভরা। ফলে খালের আবর্জনায় আশামনির তলিয়ে যাওয়ার পর সন্ধান পেতে বেগ পেতে হয় উদ্ধারকারীদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ