1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

নব্বইয়ের কবি মাহমুদ টোকন আর নেই

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৮ Time View

নব্বই দশকের কবি মাহমুদ টোকন আর নেই। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৪৯ বছর। তিনি দীর্ঘদিন কোলন ক্যান্সারে ভুগছিলেন।

মাহমুদ টোকন ১৯৭১ সালের ১১ মার্চ মাদারীপুরের কালকিনি উপজেলার ভুরঘাটার পুয়ালী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। তিনি অবিবাহিত ছিলেন।

তাঁর কাব্যগ্রন্থের মধ্যে—‘মাটির স্বর্গ’, ‘আলো ও অন্ধকারের মাঝখানে’, ‘বিমূর্ত ইস্তেহার’ উল্লেখযোগ্য। এ ছাড়া ‘রক্তফুলের দিন’ নামে একটি মুক্তিযুদ্ধবিষয়ক উপন্যাসও রয়েছে।

কবির ভাগ্নে ইকরাম হোসেন ফেরদৌস জানিয়েছেন, আজ বুধবার জন্মস্থান কালকিনির ভুরঘাটায় দাফনের পর পারিবারিক কবরস্থানে মাহমুদ টোকনের মরদেহ সমাহিত করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ