1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব প্রধানমন্ত্রীর ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত হবে দুই দেশের সুবিধাজনক সময়ে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তারেক রহমান নিজের ক্যানসার নিয়ে দুঃসংবাদ দিলেন অভিনেত্রী সামিয়া আফরিন

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘অপরিচিতা’ নাদিয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২০
  • ৬৫ Time View

‘কলেজে যতগুলো পরীক্ষা পাস করিবার সব আমি চুকাইয়াছি। ছেলেবেলায় আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিতমশায় আমাকে শিমুল ফুল ও মাকাল ফলের সহিত তুলনা করিয়া বিদ্রুপ করিবার সুযোগ পাইয়াছিলেন। ইহাতে তখন বড়ো লজ্জা পাইতাম; কিন্তু বয়স হইয়া এ কথা ভাবিয়াছি, যদি জন্মান্তর থাকে তবে আমার মুখে সরূপ এবং পণ্ডিতমশায়দের মুখে বিদ্রুপ আবার যেন এমনি করিয়াই প্রকাশ পায়।’—রবীন্দ্রনাথ ঠাকুর অপরিচিতার নিজ বয়ানে নিজেকে নিয়ে কথাগুলো বলেছেন ‘অপরিচিতা’ ছোট গল্পে।

যে নারীর রূপ শিমুল ফুলের সঙ্গে তুলনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, সে নারী কতটা রূপবতী ছিলেন তা কিছুটা হলেও অনুমেয়। এবার অপরিচিতা রূপে পর্দায় হাজির হতে যাচ্ছেন সালাহ খানম নাদিয়া। রবীন্দ্রনাথের ‘অপরিচিতা’ নামের গল্প অবলম্বনে নির্মিত হয়েছে একক নাটক। গল্পটির নাট্যরূপ দিয়েছেন ড. হারুনুর রশীদ। পরিচালনা করেছেন স্বরাজ দেব।

সম্প্রতি নারায়ণগঞ্জের পানামা নগরী ও পুরান ঢাকায় নাটকটির দৃশ্যধারণের কাজ হয়েছে। এতে সালহা খানম নাদিয়ার বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। নাদিয়া বলেন, ‘কবিগুরুর গল্পে কাজ করা যেকোনো শিল্পীর জন্য আনন্দের। সময় নিয়ে নাটকটির কাজ করতে হয়েছে। চেষ্টা করেছি সে যুগের প্রেক্ষাপট ফুটিয়ে তুলতে।’

খুব শিগগির বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ