1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

‘গাঙচিল’ মুক্তি পাবে ঈদুল ফিতরে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২০
  • ৫৮ Time View

নঈম ইমতিয়াজ নেয়ামূল পরিচালিত ‘গাঙচিল’ সিনেমার শুটিং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শেষ হচ্ছে। এতে দীর্ঘ ছয় বছর পর জুটি বেঁধে অভিনয় করছেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা। আসন্ন ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন পরিচালক।

নঈম ইমতিয়াজ নেয়ামূল বলেন,শুটিং শেষ হওয়ার সাথে ডাবিং ও সম্পাদনার কাজ শুরু করবো। ঈদুল ফিতরে ‘গাঙচিল’ মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছি। সে পরিকল্পনা অনুযায়ী আমরা কাজ করছি।

২০১৪ সালে প্রকাশিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ‘গাঙচিল’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মিত হচ্ছে। প্রযোজনা করছে নুজাত ফিল্মস ও ইচ্ছেমতো। ২০১৮ সালের ১৯ সেপ্টেম্বর জমকালো আয়োজনে ‘গাঙচিল’র মহরত অনুষ্ঠিত হয়। গত বছর ৬ ফেব্রুয়ারি থেকে নোয়াখালীতে শুরু হয় শুটিং। এক বছর পর চলতি বছরের ফেব্রুয়ারিতে সিনেমাটির ক্যামেরা ক্লোজ হচ্ছে।

এতে ফেরদৌস সাংবাদিক চরিত্রে ও এনজিও কর্মীর চরিত্রে অভিনয় করছেন পূর্ণিমা। গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। গত ১০ ও ১১ জানুয়ারি তিনি সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছেন। শেষ দিকের শুটিং করতে আবারো তিনি বাংলাদেশে আসবেন বলে জানান নির্মাতা।

ইচ্ছেমত এবং নুজহাত ফিল্মসের প্রযোজনায় সিনেমাটিতে আনিসুর রহমান মিলন ও তারিক আনাম খানসহ আরও অনেকে অভিনয় করছেন। যৌথভাবে ‘গাঙচিল’র চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের মারুফ রেহমান ও কলকাতার প্রিয় চট্টোপাধ্যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ