1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

নিরাপত্তার বাড়াবাড়িতে ‘অস্থির’ ক্রিকেট দল রাতেই দেশে ফিরছে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২০
  • ৪২ Time View

প্রথম দফায় পাকিস্তান সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হেরে আজ রাতেই দেশে ফিরবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। নির্ধারিত পুরনো সূচিতে আগামীকাল ২৮ জানুয়ারি মঙ্গলবার দেশের ফেরার কথা ছিল ক্রিকেটারদের। কিন্তু পাকিস্তানে অতিরিক্ত নিরাপত্তায় দমবন্ধ পরিবেশে সবাই অস্থির হয়ে পড়েছে। তাই বাংলাদেশ সময় আজ রাত ১২টায় বাংলাদেশ বিমানের একটি চাটার্ড প্লেনে ঢাকার উদ্দেশ্যে লাহোর ছাড়বে ক্রিকেটাররা। তারা যখন ঢাকায় অবতরণ করবে, ঘড়িতে তখন বাজবে রাত আড়াইটা।

গত ২২ জানুয়ারি রাত ৮টায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানের উদ্দেশ্যে বাংলাদেশ বিমানের একটি চাটার্ড প্লেনে রওনা হয়েছিলেন ক্রিকেটাররা। কারণ সাধারণ বিমানে গেলে ৫ গুণ বেশি সময় লাগত। কিন্তু এত আয়োজনের পরেও শূন্য হাতেই দেশে ফিরতে হচ্ছে মাহমুদউল্লাহ বাহিনীকে। তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে হারে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ পাকিস্তান জিতলেও, আজ তৃতীয়টি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

টি-টোয়েন্টি সিরিজ দিয়ে পাকিস্তান সফরে আজ প্রথম দফা শেষ করল বাংলাদেশ। পাকিস্তান সফরে দ্বিতীয় দফায় টাইগাররা খেলবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত একটি টেস্ট ম্যাচ। রাওয়ালপিন্ডিতে যা শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি। তৃতীয় ও শেষ দফায় একটি করে ওয়ানডে-টেস্ট খেলবে বাংলাদেশ। করাচিতে ৩ এপ্রিল ওয়ানডে দিয়ে তৃতীয় দফায় সফর শুরু হবে। ৫ এপ্রিল থেকে করাচিতেই সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে টাইগাররা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ