1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনামঃ
মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই : সাচিং প্রু

সমালোচিত তামিমই সিরিজে ‘সর্বোচ্চ রান’ করেছেন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২০
  • ৫১ Time View

স্বাগতিক পাকিস্তানের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে হেরেছে সফরকারী বাংলাদেশ। আজ সোমবার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। তবে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ২ ইনিংসে ১টি হাফ-সেঞ্চুরিতে ১০৪ রান করেছেন তিনি। যদিও সিরিজে তার ব্যাটিং হয়েছে তুমুল সমালোচিত।

প্রথম ম্যাচে ৩৪ বলে ৩৯ রান করেন তামিম। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বড় ইনিংস খেলেছেন তিনি। ৫৩ বলে ৬৫ রান করেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। তামিমের পর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ। ২ ইনিংসে ১টি হাফ-সেঞ্চুরিতে ৮৪ রান করেছেন তিনি। টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় শীর্ষ পাঁচের মধ্যে বাংলাদেশের পক্ষে তামিম ছাড়া আছেন ওপেনার মোহাম্মদ নাইম। ২ ইনিংসে ৪৩ রান করেছেন তিনি।

বাংলাদেশের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল এখন সমালোচনার জর্জরিত। যে তামিম একসময় ব্যাট হাতে ঝড় তুলতেন, সেই তামিমকে এখন ধীরগতির ব্যাটিংয়ের জন্য সমালোচিত হতে হয়! চলতি পাকিস্তান সিরিজে প্রথম ম্যাচে তামিম খেলেছেন ৩৯ রানের মন্থর ইনিংস। পরের ম্যাচে এসে আরেকটু সচল হয়েছে তামিমের ব্যাট। খেলেছেন ৫৩ বলে ৬৫ রানের ইনিংস। কিন্তু দল জিততে পারেনি। দলীয় সংগ্রহও হয়েছে প্রথম ম্যাচের চেয়ে কম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ