1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ

বিসিএল খেলবেন জাতীয় দলের সিনিয়ররা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২০
  • ৩০ Time View

ঘরোয়া লিগগুলোতে জাতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের সাধারণত খেলতে দেখা যায় না। লংগার ভার্সনে তো নয়ই। তবে এবার বিসিবির কড়াকড়ির জন্য সিনিয়র ক্রিকেটাররাও বিসিএলে খেলবেন। আজ ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণির ক্রিকেটের (বিসিএল) প্লেয়ার্স ড্রাফট হয়ে গেছে। এতে ৫৪ ক্রিকেটারের দল নিশ্চিত হয়েছে আর ২৪ জনকে তাদের ফ্র্যাঞ্চাইজি ধরে রেখেছে।

আজ সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই প্লেয়ার ড্রাফটস থেকে দল পেয়েছেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস; এবং তরুণদের মধ্যে মুস্তাফিজুর রহমান, লিটন দাস, আফিফ হোসেন, সৌম্য সরকাররা। বিসিএলের প্রথম ও তৃতীয় রাউন্ডে খেলার কথা রয়েছে জাতীয় দলে থাকা এই তারকা ক্রিকেটারদের। তবে ফিটনেস পরীক্ষায় ফেল করায় বাদ পড়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ রান করা তুষার ইমরান।

বিসিবি উত্তরাঞ্চল:
লিটন দাস, তাসকিন আহমেদ, সুমন খান, রনি তালুকদার, মাহিদুল ইসলাম, তানভীর হায়দার, সানজিত সাহা, রিশাদ হোসেন, জহুরুল ইসলাম, সালাউদ্দিন শাকিল, এনামুল হক জুনিয়র, মিজানুর রহমান, হোসেন আলী ও মুক্তার আলী।
ধরে রাখা খেলোয়াড়: মুশফিকুর রহিম, আরিফুল হক, নাঈম ইসলাম, জুনায়েদ সিদ্দিকী, সানজামুল ইসলাম, ইবাদত হোসেন।

বিসিবি দক্ষিণাঞ্চল
মাহমুদউল্লাহ, ফজলে রাব্বী, শামসুর রহমান, ফরহাদ রেজা, আল আমিন জুনিয়র, কামরুল ইসলাম, নাসুম আহমেদ, শাহরিয়ার নাফীস, রবিউল হক, ইরফান সুক্কুর, আমিনুল ইসলাম, মাহমুদুল হাসান, রুবেল মিয়া।
ধরে রাখা খেলোয়াড়: আবদুর রাজ্জাক, আল আমিন, এনামুল হক, মেহেদী হাসান, নুরুল হাসান, শফিউল ইসলাম।

ওয়ালটন মধ্যাঞ্চল
মোহাম্মদ মিঠুন, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, রকিবুল হাসান, মুকিদুল ইসলাম, জাকের আলী, নাঈম শেখ, নাজমুল ইসলাম, ইরফান হোসেন, আবদুল মুজিব, সোহরাওয়ার্দী শুভ, শরিফুল ইসলাম, আকবর আলী, মেহেদী হাসান মিরাজ।
ধরে রাখা খেলোয়াড়: সাইফ হাসান, শুভাগত হোম, তাইবুর রহমান, নাজমুল হোসেন, আরাফাত সানি, শদিউল ইসলাম।

ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল
রুবেল হোসেন, ইয়াসির আলী চৌধুরী, হাসান মাহমুদ, পিনাক ঘোষ, তাইজুল ইসলাম, জাকির হাসান, তানভীর ইসলাম, নাসির হোসেন, অমিত হাসান, রাজা, ইমানুর উজ জামান, খালেদ আহমেদ, রনি চৌধুরী।
ধরে রাখা খেলোয়াড়: তামিম ইকবাল, ইমরুল কায়েস, আবু জায়েদ, আফিফ হোসেন, মুমিনুল হক, নাঈম হাসান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ