1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

বিএনপির ভাগ্যে বিজয় কবে আসবে তা জানা নেই

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২০
  • ৪২ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়কমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ভাগ্যে বিজয় কবে আসবে তা জানা নেই। নেতিবাচক রাজনীতির কারণে মানুষ আর তাদের সঙ্গে নেই।

আজ রবিবার রাজধানীতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আওয়ামী মোটরচালক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

আওয়ামী মোটরচালক লীগের সভাপতি আলী হোসেনের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, মোটরচালক লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে জনগণ প্রত্যাখ্যান করেছে। প্রত্যাখ্যাত হওয়ার পর তারা ষড়যন্ত্র করছে। দলটি চক্রান্তের চোরাপথ দিয়ে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে। এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

ঢাকা সিটি নির্বাচনে জয় পেতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন। সরকারের সব এজেন্সি ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন ঢাকা সিটি নির্বাচনে সরকারের কোনো ধরনের হস্তক্ষেপ যেন কেউ না করে। এই ব্যাপারে তিনি সবাইকে ক্লিয়ার ম্যাসেজ দিয়েছেন। আসলে নির্বাচনে বিএনপির অবস্থা কী হবে, সেটা তারা বুঝে গেছে। তারা এই নির্বাচনের বিজয়ের ব্যাপারে যথেষ্ট সন্দিহান। বিজয়ী হতে পারবে না বলেই তারা আজকে বিভিন্ন ধরনের নালিশ করার পথ বেছে নিয়েছে। তারা যতই অপপ্রচারই করুক, দেশের মানুষ শেখ হাসিনাকেই চায়, আওয়ামী লীগকেই চায়।

গাড়ি চালাতে গিয়ে বেপরোয়া না হতে চালকদের আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, বেপরোয়া হলে দুর্ঘটনা অনিবার্য। গরিব মানুষেরাই বেশি গাড়ি চালায়, নিজের জীবনের কথা, পরিবারের কথা ও আপনার গাড়ির যাত্রী, সবার কথা ভাবতে হবে। আপনারা সতর্কভাবে গাড়ি চালাবেন। গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা না বলতে চালকদের আহ্বান জানান তিনি।

সড়কমন্ত্রী বলেন, এক হাতে কানে মোবাইল ফোন লাগিয়ে আরেক হাতে স্টিয়ারিং থাকলে দুর্ঘটনা অনিবার্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ