1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

বাঁশিতে ফু দিয়ে রেলের একাধিক প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২০
  • ৪৩ Time View

বাঁশি ফুঁকে ও সবুজ পতাকা উড়িয়ে নতুন জামালপুর এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সময়ে ঢালারচর-পাবনা-রাজশাহী রুটে ‘ঢালারচর’ এক্সপ্রেস ও ফরিদপুর রুটে ‘রাজবাড়ী এক্সপ্রেস’ ট্রেনের রুট বর্ধিতকরণ এবং চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে উদয়ন ও পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে নতুন কোচ সংযোগ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

আজ রবিবার সকালে ঢাকা-বঙ্গবন্ধু সেতু পূর্ব-তারাকান্দি-জামালপুর-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন ‘জামালপুর-এক্সপ্রেস’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন এই ‘জামালপুর এক্সপ্রেস’ ট্রেনে ১৩টি বগি রয়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত বগি দুটি, আটটি শোভন চেয়ার বগি, দুটি খাবার বগি ও একটি পাওয়ারকার বগি সংযুক্ত রয়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত দুটি বগিতে মোট ১১০টি আসন রয়েছে। প্রতিটি আসনের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৮৬ টাকা। আটটি শোভন চেয়ার বগিতে মোট ৫১০টি আসন রয়েছে। এর প্রতিটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা করে।

সাপ্তাহিক বন্ধ রবিবার ছাড়া ‘জামালপুর এক্সপ্রেস’ ট্রেনটি প্রতিদিন সকাল সাড়ে ১০টায় জামালপুর স্টেশনের উদ্দেশে রাজধানীর কমলাপুর রেলস্টেশন ছেড়ে যাবে এবং বিকেলে ৪টা ৫ মিনিটে জামালপুর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছাবে।

সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে জামালপুর রেলওয়ে স্টেশন থেকে ছাড়বে ট্রেনটি। যাত্রাপথে ‘জামালপুর এক্সপ্রেস’ ট্রেনটি সরিষাবাড়ী, তারাকান্দি, হেমনগর, ভূয়াপুর, বঙ্গবন্ধু সেতুপূর্ব, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে যাত্রাবিরতি করবে।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে অন্য উন্নয়ন কাজের সঙ্গে ঢালারচর-পাবনা-রাজশাহী রুটে ‘ঢালারচর’ এক্সপ্রেস ও ফরিদপুর রুটে ‘রাজবাড়ী এক্সপ্রেস’ ট্রেনের রুট বর্ধিতকরণ এবং চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে উদয়ন ও পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে নতুন কোচ সংযোগ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরনো কোচ বদলে পাহাড়িকায় ১৪টি এবং উদয়নে ১৩টি নতুন কোচ সংযোজন করা হয়।

ঢালারচর এক্সপ্রেস

পাবনা-রাজশাহীর মধ্যে চলাচলকারী আন্তনগর পাবনা এক্সপ্রেস ট্রেনের সেবা ঢালারচর পর্যন্ত বর্ধিত করে ‘ঢালারচর এক্সপ্রেস’ নামে চালু করা হয়েছে। গত বছরের শেষে পাবনা হয়ে ঢালারচর পর্যন্ত ৭৮ দশমিক ৮ কিলোমিটার রেলপথের নির্মাণকাজ শেষ হয়। ১ হাজার ৭৩৭ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত এই রেলপথে ট্রেন চালুর দাবি করছিলেন স্থানীয়রা।

নতুন বর্ধিত রুটের ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে আজ রবিবার। সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাবনাবাসীর বহুল প্রত্যাশিত এ ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

ট্রেনটি সকাল ৭.২৫ মিনিটে ঢালারচর থেকে ছেড়ে ১১.১০ মিনিটে রাজশাহী পৌঁছাবে। ফিরতি পথে রাজশাহী থেকে বিকেল ৪.২৫ মিনিটে ছেড়ে রাত ৮.১০ মিনিটে ঢালারচর পৌঁছাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ