1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

ব্যাংকগুলো অস্বচ্ছ প্রতিযোগিতায় লিপ্ত: ড. সালেহ উদ্দিন

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ জুন, ২০১২
  • ১৪৬ Time View

বাংলাদেশে ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, “দেশে কার্যরত ব্যাংকগুলো ব্যবসা পরিচালনার জন্য অস্বচ্ছ প্রতিযোগিতায় লিপ্ত। তারা গ্রাহকদের সেবার মান না বাড়িয়ে, একটি নির্দিষ্ট গোষ্ঠীকে সেবা দিয়ে যাচ্ছে।”

তিনি বলেন, “ব্যাংকগুলোর সেবার মান বাড়ানোর যথেষ্ট সুযোগ আছে। দেশের সার্বিক অর্থনীতির উন্নয়নে ব্যাংকিং খাতের ব্যবস্থাপনা আরো বেশি উন্নত করা দরকার।”

শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ সেন্টার বাংলাদেশ ‘বাংলাদেশি ব্যাংকিং খাত সম্ভ‍াবনা ও অন্তরায়’ শীর্ষক এ গোলটেবিলের আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান অধ্যাপক ড. আকবর উদ্দিন আহমেদ।

এ সময় ড. সালেহ উদ্দিন বলেন, “বাংলাদেশের মতো অর্থনীতিতে ব্যাংকিং খাত খুবই গুরুত্বপূর্ণ। বেসরকারি খাতে উন্নয়নে ব্যাংকিং খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে আমাদের দেশে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে যথেষ্ট ত্রুটি আছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ