1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

ঢাকায় ৭ বছ‌রের শিশুকে ধর্ষণ করে হ‌বিগঞ্জ থেকে গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২০
  • ৪১ Time View

ঢাকার সবুজবাগ বাসাবো এলাকায় ৭ বছরের এক শিশু ধর্ষণে অভিযুক্ত জুবায়ের আহমেদ তালুকদারকে (২৮) হবিগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)। অভিযানের বিষয়টি টের পেয়ে পার্শ্ববর্তী বাসার ছাদের ট্যাংকির পেছনে লুকিয়েও শেষ রক্ষা হয়নি তার।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে শহরের রাজনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরপরই তাকে ঢাকায় নিয়ে গেছে র‌্যাব-৩ টিমের সদস্যরা। গ্রেপ্তারকৃত জুবায়ের লাখাই উপজেলার মুড়াকরি (রোহিতোনশি) এলাকার আকির মিয়া তালুকদারের ছেলে।

র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পরিচালক সাখাওয়াত হোসেন জানান,গত ১৬ জানুয়ারী ঢাকার সবুজবাগ বাসাবো এলাকায় সাবলেটে ভাড়া থাকতো শিশুর পরিবার। সকালের দিকে পাশের রুমে থাকা জুবায়ের শিশুকে ফুসলিয়ে নিজের রুমে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনার পর ২২ জানুয়ারী রাতে সবুজবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়। এরই পরিপ্রেক্ষিতে মোবাইল ফোনে ট্রাকিংয়ের মাধ্যমে র‌্যাব-৩ এর সদস্যরা বিকেল থেকেই হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় অবস্থান নেয়। অভিযানের এক পর্যায়ে রাত সাড়ে ১০ টার দিকে ওই এলাকার একটি বাসার ছাদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাখাওয়াত হোসেন আরো জানান, শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। সেখানে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। এ বিষয়ে শুক্রবার প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিস্তারিত তুলে ধরা হবে।

এদিকে, র‌্যাবের অভিযানের খবর পেয়ে ওই এলাকায় শত-শত উৎসুক জনতা ভীড় জমায়। এ সময় র‌্যাব সদস্যরা সবাইকে শান্ত থেকে র‌্যাবকে সহযোগিতা করার জন্য বলেন। এর পরপরই জনতা র‌্যাবের অভিযানে সর্বাত্মক সহযোগিতা করেন এবং জুবায়েরকে গ্রেপ্তার করার পর তার দৃষ্টান্তুমূলক শাস্তি দাবী করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ