1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

ন্যূনতম ডিগ্রি পাস ছাড়া ফাজিল মাদরাসার সভাপতি নয় : হাইকোর্ট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২০
  • ৪৩ Time View

ন্যূনতম গ্রাজুয়েট ব্যক্তি ছাড়া দেশের কোনো ফাজিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি হতে পারবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

আদালত বলেছেন, প্রতিষ্ঠান প্রধান প্রথমে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে স্নাতক ডিগ্রি ধারী তিনজন ব্যক্তির নাম পাঠাবেন। তিনজনের মধ্য থেকে ভিসি একজনকে সভাপতি পদে মনোনীত করবেন। তবে ডিও লেটারের মাধ্যমে কাউকে সভাপতি করা হলে সেটা বাতিল বলে গণ্য হবে।

একইসঙ্গে বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার কালিশ পুনাইল হামিদিয়া ফাজিল মাদরাসার সভাপতি পদে স্থানীয় সংসদ সদস্যের ডিও লেটারধারী মো. বেলাল হোসাইন বাবলুকে মনোনয়ন দেওয়ায় তার সভাপতি পদ বাতিল করেছেন হাইকোর্ট।

বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ রায় দিয়েছেন।

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কালিশ পুনাইল হামিদিয়া ফাজিল মাদরাসার এক শিক্ষার্থীর অভিভাবক আরিফুল হকের করা এক রিট আবেদনে এ আদেশ দেওয়া হয়।

আদালতে রিট আবেদনকারী পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির, অ্যাডভোকেট মুনতাসীর শাহীন ও অ্যাডভোকেট মো. আল-আমিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুর-উস সাদিক।

আজ রায়ের পর অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, ২০১৮ সালের ৮ মার্চ বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার কালিশ পুনাইল হামিদিয়া ফাজিল মাদরাসার সভাপতি পদে স্থানীয় সংসদ সদস্যের ডিও লেটারধারী মো. বেলাল হোসাইন বাবলুর নাম সুপারিশ করে মাদরাসার অধ্যক্ষ ভিসির কাছে সুপারিশ পাঠান। এর ভিত্তিতে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় বাবলুকে সভাপতি হিসেবে মনোনীত করে। পরে বেলাল হোসাইন বাবুলকে সভাপতি পদে মনোয়ন দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন ওই মাদরাসার অভিভাবক সদস্য আরিফুল ইসলাম। ২০১৮ সালের ৮ এপ্রিল হাইকোর্ট রুল জারি করেন। এই রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে আদালত রায় দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ