1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

সংবাদ পরিবেশনে দেশের স্বার্থও বিবেচনায় রাখতে হবে : ডেপুটি স্পিকার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২০
  • ৪১ Time View

সরকারের উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানিয়ে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, সংবাদ প্রকাশে নৈতিকতা বজায় রাখতে হবে। একই সাথে দেশের স্বার্থও বিবেচনায় নিতে হবে।

আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে দৈনিক গণজাগরণ পত্রিকার ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংসদ সদস্য রেজাউল করিম বাবলু’র সভাপতিত্বে ওই সম্মেলনে পত্রিকাটির সারাদেশের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় ডেপুটি স্পিকার বলেন, মাত্র ৯ মাস যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ। এত কম সময়ে পৃথিবীর কোনো দেশ স্বাধীনতা অর্জন করতে পারেনি। বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্ব ও মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশ এ অসাধ্য সাধন করে।
তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধে জয়ে ভূমিকা রাখেছিলো বস্তুনিষ্ঠ সংবাদ ও সাংবাদিকতা। ১৯৭১ সালে বাংলাদেশ যে পাকিস্তান কর্তৃক আক্রান্ত হয়েছিলো তা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশে ও বহির্বিশ্বে মানুষ জানতে পারে।

রানা প্লাজা ধ্বসের পর কতিপয় সাংবাদিকের ভূমিকা সাংবাদিকতাকে প্রশ্নবিদ্ধ করে উল্লেখ করে তিনি বলেন, বিবেচনাহীন সাংবাদিকতার কারণে আমাদের তৈরি পোশাক শিল্পের অনেক ক্ষতি হয়েছে। টুইন টাওয়ার ধ্বংস নিয়ে করা প্রতিবেদনগুলো পর্যালোচনা করে দেখা যায়, তারা তাদের দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে।

অ্যাডভোকেট ফজলে রাব্বী বলেন, সংবাদপত্র হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। গুরুত্বপূর্ণ এ অঙ্গটিকে ঠিক রাখতে হলে প্রতিটি সংবাদ যাচাই বাছাই পূর্বক প্রকাশ করতে হবে। নৈতিকতা, বস্তুনিষ্ঠতা ও সময়োপযোগিতার কথা মাথায় রাখতে হবে। এমন কোনো সংবাদ পরিবেশন করা উচিৎ হবে না, যাতে দেশের ভাবমুর্তি ক্ষুন্ন হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ