1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

খিলক্ষেতে কথিত বন্দুকযুদ্ধ, ‘মাদক ব্যবসায়ী’ নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২০
  • ৩৮ Time View

রাজধানীর খিলক্ষেত এলাকায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আনোয়ার হোসেন (৩৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোরে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
নিহত আনোয়ারের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে র্যাবের দাবি, তিনি মাদক ব্যবসায়ী ছিলেন।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমানের ভাষ্যমতে, ভোরে খিলক্ষেতের বড়ুয়া এলাকায় অভিযানে যায় র্যাবের একটি দল। এ সময় মাদক ব্যবসায়ীরা র্যাব সদস্যদের দিকে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি ছুড়লে আনোয়ার নিহত হন।
এএসপি মিজানুর রহমান আরো বলেন, এ ঘটনায় র্যাব-১ এর একজন সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে চারটি ওয়ান শুটার গান, ৩৪টি কার্তুজ ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ