1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

বিদেশি বিনিয়োগে ১৬ বাধা চিহ্নিত করা হয়েছে : শিল্পমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জানুয়ারি, ২০২০
  • ৪০ Time View

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন সংসদে জানিয়েছেন, দেশে বিদেশি বিনিয়োগ বাড়ানোর পথে বাধা হিসেবে ১৬টি কারণ চিহ্নিত করা হয়েছে। সেই সকল বাধা কাটাতে সরকার ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে বলেও তিনি জানান।

আজ সোমবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।

সরকারি দলের সদস্য মো. মোজাফফর হোসেনের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিদেশি বিনিয়োগের ১৬টি অন্তরায় হলো- কারখানা স্থাপনের পর্যাপ্ত জমির অভাব, বিদ্যুৎ ও গ্যাস প্রাপ্তিতে সমস্যা, অনুন্নত অবকাঠামো, চাহিদা ও সময়মতো ঋণ না পাওয়া, কাঁচামালের সমস্যা, দক্ষ জনশক্তির অভাব, পণ্য বিপণনে সমস্যা, যথেষ্ট জ্ঞান ও অভিজ্ঞতাসম্পন্ন আগ্রহী উদ্যোক্তার অভাব, মুক্তবাজার অর্থনীতি, বাজারে অসম প্রতিযোগিতা, বিভিন্ন সংস্থা থেকে ছাড়পত্র গ্রহণ, বিভিন্ন ধরনের ট্যাক্সেশন সমস্যা, পলিসিগত সমস্যা, ব্যাংকঋণের উচ্চ সুদের হার এবং গ্যাসের সমস্যা।

ওই সকল বাধা দূর করতে সরকারের পদক্ষেপ তুলে ধরে শিল্পমন্ত্রী জানান, বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিল্প মন্ত্রণালয় ঋণের শর্ত সহজীকরণ, শিল্প ঋণের জন্য বিশেষ তহবিল গঠন, বিদেশি মেলায় অংশগ্রহণ বাড়ানো, নতুন নতুন শিল্পনগরী ও শিল্প পার্ক স্থাপন, শিল্প কারখানায় বিদ্যুৎ ও গ্যাস সংযোগের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ, শিল্পজাত কাঁচামাল আমদানিতে শুল্কহার কমানো, ছাড়পত্র সহজীকরণ, ব্যাংক সুদের হার কমানো এবং ট্যাক্সেশন সমস্যা দূরীকরণসহ নানামূখী উদ্যোগ নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ