1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

এন্ড্রু কিশোরের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২০
  • ৪২ Time View

ক্যান্সারে আক্রান্ত সংগীত শিল্পী এন্ড্রু কিশোরের চিকিৎসায় পূর্ণ সহায়তা দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিল্পীর চিকিৎসার পুরো বিষয়টি তদারকি করার জন্য আজ রবিবার দুপুরে সিঙ্গাপুর দূতাবাসকে এই সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে। বিষয়টি প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন।

সম্প্রতি শারীরিক কিছু জটিলতার কারণে গত এক মাস এন্ড্রু কিশোরকে কেমোথেরাপি দেওয়া বন্ধ রেখেছিলেন চিকিৎসক। জরুরি ভিত্তিকে কয়েক ব্যাগ রক্তও দিতে হয়েছে তাকে।

সর্বশেষ খবর জানা গেল শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এন্ড্রু কিশোরের। গতকাল শনিবার থেকে আবারও কেমোথেরাপি দেওয়া শুরু করেছেন চিকিৎসকরা। বিষয়টি নিশ্চিত করেছেন এন্ড্রু কিশোরের স্নেহভাজন কণ্ঠশিল্পী মোমিন বিশ্বাস।

তিনি বলেন, চিকিৎসার শুরুতে জানানো হয়েছিল, এন্ড্রু কিশোরকে ৬টি সাইকেলে ২৪টি কেমোথেরাপি দিতে হবে। ইতোমধ্যে তার ১৭টি কেমো সম্পন্ন হয়েছে। এবার শুরু হলো ১৮তম কেমোথেরাপিটি। এটা শেষ হলে আর এখনো ৬টি কেমো দেওয়া বাকি। আশা করা হচ্ছে চিকিৎসা শেষে সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসবেন দাদা। তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এন্ড্রু কিশোরের কেমোথেরাপি নতুনভাবে শুরু ও চিকিৎসা চলাকালীন প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই খবর এলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ