1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত শুরু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২০
  • ৪৪ Time View

ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত শুরু হয়েছে। মোনাজাতে হাত মিলিয়েছেন লাখো মুসল্লি।
আজ রবিবার (১৯ জানুয়ারি) বেলা ১২টার দিকে আখেরি মোনাজাত শুরু হয়। মোনাজাত পরিচালনা করছেন তাবলিগ জামাতের জ্যেষ্ঠ শুরা সদস্য মাওলানা মোহাম্মদ জমশেদ।
এর আগে আখেরি মোনাজাতে অংশ নিতে আজ সকাল থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে লাখ লাখ মানুষ ইজতেমা ময়দান ও আশপাশে অবস্থান নেন। ফজিলত লাভের আশায় মোনাজাতে শরিক হতে তাঁরা এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। রয়েছেন বিদেশ থেকে আসা বহু অতিথিও।
এবার বিশ্ব ইজতেমার প্রথম পর্ব পরিচালনা করেন মাওলানা জোবায়ের অনুসারিরা। আর দ্বিতীয় পর্ব পরিচালনা করছেন সাদ অনুসারিরা। শীত ও নানা ভোগান্তি উপেক্ষা করে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানমুখী মুসল্লিদের স্রোত বয়ে যায়। যানবাহন না পেয়ে অনেকে পায়ে হেঁটে অংশ নিতে তুরাগ তীরে রওনা দেন।
গতকাল শনিবার ছিল বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিবস। এই দিন ফজরের নামাজের পর থেকে এশার আগ পর্যন্ত চলে আম ও খাস বয়ান। সেখানে মুসল্লিদের উদ্দেশে মুরব্বিরা বলেন, দাওয়াতের কাজে নিজেদের নিয়োজিত রাখতে হলে বেশি বেশি আমল করতে হবে। আমলের মাধ্যমে নিজেদের পরিশুদ্ধ করতে হবে। যখন কোনো মহল্লায় দাওয়াতের কাজে যাবেন, তখন খেয়াল রাখতে হবে, কারো যেন সমস্যা সৃষ্টি না হয়। আদবের সঙ্গে চলাফেরা করতে হবে। অন্যের সুবিধাকে প্রাধান্য দিতে হবে।
এর আগে দ্বিতীয় পর্বের ইজতেমায় যোগ দিতে বুধবার থেকেই দেশ-বিদেশের মুসল্লিরা টঙ্গীতে আসা শুরু করেন। বিশাল শামিয়ানা পূর্ণ হয়ে যাওয়ার পর বহু মুসল্লি ঠাঁই নিয়েছেন আশপাশে খোলা জায়গায়। শীত ও ঠাণ্ডা বাতাস উপেক্ষা করে মুসল্লিরা আল্লাহর রাহে নিয়োজিত রয়েছেন। টঙ্গীর বেশির ভাগ বাড়িঘর এখন আত্মীয়-স্বজনে পরিপূর্ণ।
গত ১০ জানুয়ারি (বৃহস্পতিবার) বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা’র আম বয়ানের মধ্যে দিয়ে শুরু হয় ইজতেমার প্রথম পর্ব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ