1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

মুখোশধারী সেই তরুণী আরএসএস-এর সদস্য

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২০
  • ৫১ Time View

ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) নারীদের হস্টেলে হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। গত ৫ জানুয়ারি নারীদের হস্টেলে হামলা চালায় মুখোশধারী গুন্ডাবাহিনী। ওই হামলার ভিডিও প্রকাশ্যে আসে।

যেখানে এক নারীকে দেখা যায় হামলার নেতৃত্ব দিতে। অবশেষে সেই নারীর পরিচয় প্রকাশ্যে আনল দিল্লি পুলিশ। ওই নারীর নাম কোমল শর্মা। আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপির সক্রিয় সদস্য কোমল।

জানা গেছে, তিনি দিল্লির দৌলত রাম কলেজের ছাত্রী। নারীদের হস্টেলে আক্রান্ত ছাত্রী ও অধ্যাপকদের একাংশ ওই হামলার পেছনে এবিভিপির যুক্ত থাকার অভিযোগ তুলেছিলেন। এবার মুখোশধারী নারীর পরিচয় প্রকাশ্যে আসতেই অভিযোগ সত্য হলো।

হামলার ভিডিও ভাইরাল হয়েছে আগেই। ভিডিওতে দেখা যায়, হামলাকারী কোমল শর্মা চেক জামা পরে ছিলেন। হালকা নীল রংয়ের স্কার্ফ দিয়ে মুখ ছিল ঢাকা। হাতে ছিল লাঠি। তিনি ও আরো দুই হামলাকারী ক্রমাগত হুমকি দিচ্ছিলেন আক্রান্তদের। বাকি দু’‌জনের হাতেও ছিল লাঠি। মুখ ছিল ঢাকা। ৫ জানুয়ারি সবরমতী হোস্টেলে শিক্ষার্থীদের মারধর করা ছাড়াও ভাঙচুর চালানো হয়েছিল।

দিল্লি পুলিশ এরই মধ্যে কোমল শর্মা ও বাকি দুই অভিযুক্তের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছে। বাকি দুই মুখোশধারীর নাম অক্ষত অবস্তি ও রোহিত শাহ। পুলিশের দাবি, তিনজনের ফোনই বন্ধ রয়েছে। কোমল ছাড়াও বাকি দু’‌জন এবিভিপির সক্রিয় সদস্য বলে জানা গেছে।

এবিভিপির দিল্লি শাখার সচিব সিদ্ধার্থ যাদব স্বীকার করে নিয়েছেন যে কোমল সংগঠনের সদস্য। তিনি বলেছেন, কোমলের খোঁজ আমরাও করছি। শেষ খবর পেয়েছিলাম, কোমল পরিবারের সঙ্গে রয়েছে। এখন পর্যন্ত তার সঙ্গে যোগাযোগ হয়নি।

তবে রোহিত শাহ এবিভিপি সদস্য নয় বলেই দাবি সংগঠনের। অতীতে এবিভিপি দাবি করেছিল, অক্ষত অবস্তিও সংগঠনের কেউ নন। যদিও পুলিশ অন্য কথাই বলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ