1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

অস্ট্রেলিয়ায় পশুদের জন্য হেলিকপ্টার থেকে ফেলা হচ্ছে খাবার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২০
  • ৫৪ Time View

অস্ট্রেলিয়ার উপকূলে ভয়াবহ দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে দুশোরও বেশি বাড়িঘর। পুড়ে গেছে জঙ্গলের প্রাণী আর তাদের খাবারও। তাই জঙ্গলে যে সব প্রাণী এখনো বেঁচে রয়েছে তাদের জন্য এবার খাবারের ব্যবস্থা করছে প্রশাসন। আকাশ থেকে তাদের জন্য খাবার ফেলা হচ্ছে। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর নেটিজেনরা এই উদ্যোগের প্রশংসা করছেন। তবে অনেকে আবার শঙ্কার কথাও শুনিয়েছেন।

সংবাদমাধ্যম ‘নাইন নিউজ সিডনি’ তাদের টুইটার হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে দেখা যাচ্ছে, একটি হেলিকপ্টারে প্রচুর গাজর তোলা হচ্ছে। তারপর সেই গাজর জঙ্গলের উপর গিয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে। ভিডিওতে কয়েকটি ছবিও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, একটি ছোট ক্যাঙারু সেই গাজর খাচ্ছে।

সরকার এখনো পর্যন্ত প্রায় ২২০০ কেজি সবজি পৌঁছে দিয়েছে এভাবে। এই সবজির মধ্যে গাজর ছাড়াও রয়েছে মিষ্টি আলু। এগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে, ক্যাপারট্রি এবং উলগান উপত্যকায়। এছাড়াও ইয়েঙ্গো ন্যাশনাল পার্ক, দ্যা ক্যাঙারু ভ্যালি-সহ দাবানল আক্রান্ত বিভিন্ন এলাকায়।

এনএসডব্লু এনভায়রনমেন্ট মিনিস্টার ম্যাট কেন ডেইলি মেলকে জানিয়েছেন, আগুনে এই পশুদের সব খাবার পুড়ে গেছে। তাই জঙ্গলের মধ্যে যে পশুরা রয়েছে তাদের জন্য এই খাবার বন্দোবস্ত করা হয়েছে। বিষয়টির ওপর তারা নজরও রাখছেন।

সরকারের এই উদ্যোগ প্রচুর প্রশংসা পেয়েছে। তবে অনেকেই আবার শঙ্কার কথা শুনিয়েছেন। তাদের মতে এই আলু, গাজর যদি সরাসরি কোনো পশুর মাথায় পড়ে তবে তারা চোটও পেতে পারে। সে দিকটিও ভেবে দেখা দরকার সরকারের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ