1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

প্রচারণার জন্য মন্ত্রী-এমপিদের প্রয়োজন নেই : ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জানুয়ারি, ২০২০
  • ৪৪ Time View

আসন্ন ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচনে প্রচার প্রচারণার জন্য আমাদের মন্ত্রী-এমপিদের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রবিবার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর প্রথম সভা শেষে এক প্রেস বিফিংয়ে সাংবাদিকদের সামনে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘আসন্ন ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচনে প্রচার প্রচারণার জন্য আমাদের মন্ত্রী-এমপিদের প্রয়োজন নেই। বিএনপি প্রার্থীদের মোকাবেলা করতে আমাদের ক্লিন ইমেজের দুই মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলামই যথেষ্ট।’

বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর এর আগে ‘মন্ত্রিত্ব ছেড়ে প্রচারণায় আসুন,’ ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে এমন মন্তব্য করেন। সে বক্তব্যের প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের আজ এ মন্তব্য করলেন।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ