1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

ভারত সফরে যাচ্ছেন না পররাষ্ট্র প্রতিমন্ত্রীও

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জানুয়ারি, ২০২০
  • ৪১ Time View

রাইসিনা সংলাপে অংশ নিতে ভারত সফরে যাচ্ছেন না পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

আগামী সোমবার থেকে দিল্লিতে শুরু হচ্ছে চলতি বছরের প্রথম ‘রাইসিনা সংলাপ’। এই সংলাপে অন্যতম বক্তা হিসেবে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের নাম ছিল। তিনি যেতে পারবেন না বলে জানানোর পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নামটি সামনে চলে আসে। তবে শেষ পর্যন্ত তিনিও যাচ্ছেন না বলে জানা গেছে।

ভারতের ওই সম্মেলনের সময় প্রধানমন্ত্রী আরব আমিরাত সফর করবেন। গুরুত্বপূর্ণ ওই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতে যাবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বেসরকারি সংস্থা আয়োজিত রাইসিনা সংলাপের বিষয়টি ভারত-বাংলাদেশের কোনো রাজনৈতিক কারণে ঘটছে না বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র।

রাইসিনা সংলাপের বক্তার তালিকায় নাম ছিল পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। তবে তিনি ভারত সফরে যাচ্ছেন, এমন কোনো নিশ্চয়তা আগেও দেওয়া হয়নি। তিনি ওই সংলাপে যেতে পারছেন না, এ বিষয়টি এবার জানা গেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে।

এবারের রাইসিনা সংলাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ সম্মেলনের অন্যতম বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। মার্কিন ড্রোন হামলায় ইরানের সামরিক কমান্ডার কাসেম সোলেমানির হত্যার পর এই প্রথম সে দেশের কোনো মন্ত্রী দেশের বাইরে পা রাখছেন। ফলে সংলাপটি এবার বাড়তি এবং পৃথক কূটনৈতিক গুরুত্ব পেতে চলেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ