1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

সিটি নির্বাচনের আগে মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা কম : ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২০
  • ৪১ Time View

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচনের আগে মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা একেবারেই কম।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের এক প্রশ্নের জবাবে গণমাধ্যমকে এ কথা জানান।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ জানুয়ারি।

মন্ত্রিসভার রদবদল বিষয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এটা রুটিন বিষয়, প্রধানমন্ত্রীর এখতিয়ার। তবে সিটি কর্পোরেশন নির্বাচনের আগে আমার মনে হয় না কোনো ধরনের এক্সপাংশন (মন্ত্রিসভার সম্প্রসারণ) বা রিসাফলিং (পুনর্বিন্যাস) এ সব কিছু হবে। সিটি কর্পোরেশন নির্বাচনের আগে হওয়ার সম্ভাবনা একেবারেই কম। তারপরও আমি বলব এটা প্রধানমন্ত্রীর এখতিয়ার। তিনি যে কোনো সময় মন্ত্রিসভা পরিবর্তন করতে পারেন।’

সড়ক পরিবহনমন্ত্রী আরো বলেন ‘প্রধানমন্ত্রী সবার পারফরমেন্সের বিষয়টি দেখছেন। পারফরমেন্স অনুযায়ী দায়িত্ব বণ্টন হয়, পরিবর্তন হয়। যখন পরিবর্তন হবে তখন আপনি বুঝতে পারবেন প্রধানমন্ত্রী কোনো কোনো মন্ত্রণালয়ের কাজকে ভালভাবে দেখছেন, আর কোথায় পারফরমেন্স সঠিক হচ্ছে না। এগুলোতো বিচার বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নেবেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ