1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

বিএনপিকে ভোট দিয়ে লাভ কী? : নাসিম

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জানুয়ারি, ২০২০
  • ৪২ Time View

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম ব‌লে‌ছেন, বিএনপি প্রার্থীদের অনেক দুর্নীতির অভিযোগ আছে। বিএনপিকে ভোট দিয়ে লাভ কী? এই সিটি নির্বাচনের মাধ্যমে আমরা পরিচ্ছন্ন, নিরাপদ ও বসবাস উপযোগী ঢাকা দেখতে চাই। যার কার‌ণে আমরাই জয় পা‌বো।

আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে ‘বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে’ এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

নাসিম বলেন, সিটি করপোরেশন নির্বাচনে ঢাকাবাসী যে রায় দেবে সেই রায় আমরা মেনে নেব। দয়া করে সবাই ভোট কেন্দ্রে ভোট দিতে আসবেন। সিটি নির্বাচন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে।

তিনি আরো বলেন, সেখানে অনেক মিডিয়ার ক্যামেরা থাকবে, সেখানে ভোট কারচুপির কোনো প্রশ্নই ওঠে না। নির্বাচনে আমরা ১৪ দল সবাই মিলে কাজ করছি। বিএনপিকে বলবো আপনারা খেলার আগেই কেন সরে যাচ্ছেন। আমরা কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচন চাই না।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি রফিকুল আলমসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ