1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার শেয়ার বাজারে গুগলের বড় চমক তীব্র তাপপ্রবাহে বিশ্বকাপের নকআউট পর্ব, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি টাইব্রেকারে ডাচদের হারিয়ে শেষ ষোলোতে মরক্কো

প্রধানমন্ত্রীর সত্যভাষণে বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে : সেতুমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জানুয়ারি, ২০২০
  • ৪৪ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী গতকাল জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সত্য কথা বলায় বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর সত্য কথা বলার সৎ সাহস আছে। যেখানে অপরাধ হয়েছে তিনি সেখানে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন।

আজ বুধবার সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর ভাষণের সবকিছু এই পরিসরে বলা সম্ভব নয়। উনি যে বিষয়গুলো বলা দরকার, যেমন দুর্নীতি নিয়ে বলেছেন। সারা দুনিয়াতে দুর্নীতি আছে, আমাদের দেশেও আছে। প্রধানমন্ত্রী বলেছেন দুর্নীতিবাজ যেই হোক যত শক্তিশালী হোক তাকে ছাড় দেওয়া হবে না। এই যে অঙ্গীকার নিয়ে জাতির কাছে দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযান শুরু করেছেন সেটা অব্যাহত থাকবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী মুখরোচক প্রতিশ্রুতিতে বিশ্বাস করেন না, তার প্রধান লক্ষ্য তরুণদের কর্মসংস্থান এবং সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ হচ্ছে। আমরা আমাদের যা করণীয় তা করে যাবো, দেড় কোটি কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কাজেই ভবিষ্যৎ সম্পর্কে প্রধানমন্ত্রী কিছু বলেননি, এটা ঠিক নয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে সে বিষয়ে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে জড়িতকে গ্রেপ্তার করা হয়েছে। এখন হয়তো আরো কথা আসবে, এটার মোটিভ কী, তবে তা এখনও পুরোপুরি জানা যায়নি বলে জানা তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ