1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার শেয়ার বাজারে গুগলের বড় চমক তীব্র তাপপ্রবাহে বিশ্বকাপের নকআউট পর্ব, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি টাইব্রেকারে ডাচদের হারিয়ে শেষ ষোলোতে মরক্কো

ঢাবি ছাত্রীর বর্ণনানুযায়ী ধর্ষককে খুঁজছে পুলিশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২০
  • ৪৩ Time View

রাজধানীর কুর্মিটোলায় রাস্তার পাশে ঝোপের আড়ালে ধর্ষণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থী জানিয়েছেন ধর্ষককে দেখলে তিনি চিনতে পারবেন। সেই সঙ্গে ধর্ষকের চেহারার স্কেচও তৈরি করে দিতে পারবেন তিনি। তিনি আরো জানান, ধর্ষকের বয়স ২৫-৩০ বছরের মতো।

ধর্ষণের শিকার ওই ছাত্রীর বর্ণনা থেকে ধর্ষকের শারীরিক গড়ন ও চেহারা সম্পর্কে পুলিশ যে ধারণা পেয়েছে তার ভিত্তিতেই এখন ধর্ষককে গ্রেপ্তারে অনুসন্ধান চালাচ্ছে পুলিশ।

ধর্ষেণের শিকার ওই ঢাবি ছাত্রীকে দেখতে মঙ্গলবার ঢাকা মেডিকেলের ওয়ান স্পট ক্রাইসিস সেন্টারে যান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম।

সেখানে তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধর্ষককে দেখলে চিনতে পারবে সেই শিক্ষার্থী। সেই সঙ্গে ছবির স্কেচও তৈরি করে দিতে পারবে সে। স্কেচ দেখে ধর্ষকে ধরার আহ্বান জানিয়েছেন তিনি।

রবিবার সন্ধ্যায় বান্ধবীর বাসায় যাওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে শেওড়ার উদ্দেশে রওনা হয়েছিলেন ওই শিক্ষার্থী। কুর্মিটোলায় বাস থেকে নামার পরপরই তিনি আক্রান্ত হন। মুখ চেপে ধরে তাকে তুলে সড়কের পাশের ঝোপের আড়ালে নিয়ে ধর্ষণ করা হয়। সেদিন গভীর রাতে তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

এদিকে মেয়েটির দেয়া বর্ণনা থেকে পুলিশ ধারণা পেয়েছে, ধর্ষণকারী একজনই, তার বয়স ২৫-৩০ বছরের মতো। মেয়েটির বাবা ক্যান্টনমেন্ট থানায় যে মামলা করেছেন, সেখানেও একজনকেই আসামি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ