1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় বললেন ম্যাক্সওয়েল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭ সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী কর্মক্ষম জনগোষ্ঠীকে কাজে লাগাতে পারছে না বাংলাদেশ, সতর্ক করল বিশ্বব্যাংক বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?

রাজসিক বাল্যবিয়ে: বর এলেন হেলিকপ্টারে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ জুন, ২০১২
  • ১৪২ Time View

বর এলেন হেলিকপ্টারে। কনে ১৪ বছরের কিশোরী ইসমত আরাকে বিয়ে করে আবার উড়ে গেলেন। এ রাজসিক বাল্য বিয়েতে অতিথি ছিলেন রাজনীতিক ও প্রশাসনের কর্তাব্যক্তিরা!

শুক্রবার কুষ্টিয়ার খোকসায় এ রাজসিক বাল্যবিয়ে হয়েছে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ছেলের সঙ্গে পৌর কাউন্সিলরের মেয়ের বিয়ে হলো রাষ্ট্রীয় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, চেয়ারম্যানের ছেলের বিয়ে বলে কথা। বয়সের কোনো বাধা নেই। কেউ কিছু বলারও সাহস পায়নি। স্থানীয় থানা পুলিশের উপস্থিতিতে বিয়েটি সম্পন্ন হলেও অসম এই বিয়েকে মেনে নিতে পারেনি এ এলাকার বিবেকবান মানুষ।

দুপুর ২টায় খোকসা মাঠপাড়া এলাকায় আকাশ থেকে নেমে এলো একটি হেলিকপ্টার। বর খোকসা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আয়ুব আলীর বড় ছেলে তানভীর। আর কনে একই ইউনিয়নের ওয়ার্ড কাউন্সিলর আমির উল ইসলামের মেয়ে ইসমত আরা।

একই এলাকায় দুজনের বাড়ি হলেও ছেলের বাবার ইচ্ছায় বিয়েতে হেলিকপ্টারের আয়োজন। এ সময় হেলিকপ্টার  দেখতে  উৎসুক মানুষের উপচে পড়া ভীড় জমে সেখানে।

কিন্তু মূল বিষয় হলো কনের বয়স ১৮ বছরের নিচে। জন্ম ১৯৯৭ সালের ১৫ নভেম্বর। যে কারণে এটি বাল্য বিয়ে।

এ ব্যাপারে খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল হাসান জানান, এ বিয়েতে তাকেও দাওয়াত করা হয়েছিল। কিন্তু তিনি যাননি। তবে বাল্যবিয়ে প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে কুষ্টিয়ার জেলা প্রশাসক বনমালী ভৌমিক জানান, খোকসায় বাল্যবিয়ে হচ্ছে এমন অভিযোগ পাওয়ামাত্র খোকসার ইউএনওকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার  নির্দেশ দেওয়া হয়েছে।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাস আলী বলেন, ‘ইউএনও স্যার আমাকে বিষয়টি জানিয়েছেন। আমরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত ব্যবস্থা নেবো’।

এদিকে বর ও কনেপক্ষের বক্তব্য, তাদের ছেলে-মেয়ের বিয়ে বৈধভাবেই হচ্ছে।

জানা গেছে, কনে ইভা খোকসা পাইলট স্কুলের ৮ম শ্রেণীর ছাত্রী। অভিযোগ রয়েছে, ইভার স্কুলের নাম ও বয়স গোপন রেখে বিয়ে দেওয়া হয়েছে। সে ২০০৯ সালে অনুষ্ঠিত ৫ম শ্রেণীর সমাপনী পরীক্ষায় উপজেলার আল হেলাল বেসরকারি রেজি. প্রাথমিক বিদ্যালয় থেকে অংশ নিয়ে তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়।

এলাকাবাসী জানিয়েছে, ওয়ার্ড কাউন্সিলর আমির উল ইসলাম তার মেয়ের জন্ম সনদ ১৮ বছর হিসেবে পৌরসভা থেকে গোপনে সংগ্রহ করলেও পৌর চেয়ারম্যান আনোয়ার আহমেদ খান বিষয়টি জানতে পেরে তা ফেরত নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ