1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

নির্বাচনের আগে ঢাকায় ত্রাণ বিতরণে নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জানুয়ারি, ২০২০
  • ৪৫ Time View

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচন হওয়ার আগে এ দুটি এলাকায় ত্রাণ বিতরণসহ বিভিন্ন কাজে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচনের আগ পর্যন্ত ভিজিডি ও ভিজিএফ কার্ড দেওয়া এবং ত্রাণ বিতরণও স্থগিত রাখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বলেছে নির্বাচন কমিশন। গতকাল শনিবার স্থানীয় সরকার বিভাগ, খাদ্য মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে।

নির্বাচন আচরণবিধি যথাযথভাবে অনুসরণে ইসির উপ সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এসব চিঠি আলাদা আলাদা মন্ত্রণালয়ে পাঠানো হয়। তবে জরুরি পরিস্থিতিতে অনুমতি নিয়ে এসব কাজ করা যাবে বলে জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, অনুদান, ভিজিডি, কাবিখা, ত্রাণ, উন্নয়নমূলক প্রকল্প অনুমোদন না করার নির্দেশ রয়েছে। তবে আগের প্রকল্পে অর্থ ছাড় বা অর্থ দেওয়ায় নিতান্ত আবশ্যক হলে জরুরি ভিত্তিতে ইসির সম্মতি নিতে হবে।

এসব কার্যক্রমে ভোটাররা প্রভাবিত হওয়ার আশঙ্কায় বিধিতে ভোটের সময় এসব বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ