1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

‘হঠাৎ সরকার পতনের’ বক্তব্য ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয় : তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জানুয়ারি, ২০২০
  • ৪১ Time View

‘হঠাৎ করে সরকারের পতন হবে’ বিএনপি নেত্রী সেলিমা রহমানের এমন বক্তব্য প্রসঙ্গে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘সেলিমা রহমানের এই বক্তব্য ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়।’

আজ বুধবার সচিবালয়ে এক প্রশ্নে তিনি এ কথা বলেন।

সেলিমা রহমানের বক্তব্য প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, সেলিমা রহমান তথা বিএনপির মুখে ধরনের কথা আমরা গত ১১ বছর ধরে শুনে আসছি। সরকারের পতন করার একটি পথ, সেটি হচ্ছে নির্বাচনের মাধ্যমে। যখন নির্বাচন অনুষ্ঠিত হবে তখন জনগণ যদি আমাদেরকে সমর্থন না জানায় তাহলে স্বাভাবিকভাবেই আমরা সরকারে থাকব না। অন্য কোন পথ নেই যে পথে সরকার পতন করানো যাবে।

তথ্যমন্ত্রী বলেন, যদিও বিএনপি সরকার পতনের জন্য নানা পথকে বিশ্বাস করে। তারা রাজনৈতিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সেলিমা রহমানের এই বক্তব্য ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়।

অতীতের মতো আর কোনো ষড়যন্ত্র সফল হবে না জানিয়ে তিনি বলেন, সরকারকে বিদায় দেওয়ার একটি মাত্র পথ সেটি হচ্ছে নির্বাচনের মাধ্যমে আসতে হবে। নচেৎ অন্য কোন পথ এখানে প্রয়োগের সুযোগ নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ