1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

বাজেটকে অভিনন্দন জানালো খুলনা চেম্বার অব কমার্স

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ জুন, ২০১২
  • ১৪৬ Time View

খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি কাজি আমিনুল হক ২০১২-২০১৩ অর্থবছরের বাজেটকে ‘জনহিতকর’, ‘বাস্তবসম্মত’, ‘সময়োপযোগী’ বলে অভিনন্দন জানিয়েছেন।

সেই সঙ্গে তিনি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকেও শুভেচ্ছা জানান।

চেম্বার সভাপতি তার প্রতিক্রিয়ায় বলেন, ‘এ বাজেট পুঁজি বাজারের উন্নয়নসহ বিনিয়োগবান্ধব, রফতানিমুখি শিল্পের উন্নয়ন ও নতুন নতুন শিল্প সৃষ্টিতে উৎসাহ প্রদানসহ সামগ্রিক অর্থনীতি গড়ার ক্ষেত্রে অবদান রাখবে।‘

তিনি বলেন, ‌’সেই সঙ্গে কৃষিখাতের অগ্রগতি, বিদ্যুৎ ঘাটতি মেটানো ও পুঁজি বাজারের উন্নয়নে সরকারের উদ্যোগ প্রশংসার দাবি রাখে।‘

তিনি শিল্প ও ব্যবসা বাণিজ্যের উন্নয়নসহ জনকল্যাণমুখি এ বাজেট প্রণয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আন্তরিক অভিনন্দন জানান।

চেম্বার সভাপতি খুলনাসহ এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের জন্য মংলা বন্দর আধুনিকীকরণ, আশু পদ্মা সেতু নির্মাণ, খুলনাকে গ্যাস নেটওয়ার্কের আওতায় আনা, খুলনায় আইটি ভিলেজ স্থাপন, খানজাহান আলী বিমান বন্দরের কাজ সমাপ্ত, সুন্দরবনকে ঘিরে পর্যটনশিল্প গড়ে তোলার নিমিত্তে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ