1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

প্রয়াত সাব‌েক পররাষ্ট্র সচিব মোয়াজ্জেম আলীর প্রথম জানাজা সম্পন্ন

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জানুয়ারি, ২০২০
  • ৪৬ Time View

প্রয়াত সাব‌েক পররাষ্ট্র সচিব সৈয়দ মোয়াজ্জেম আলীর নামাজে জানাজা আজ বুধবার সকাল ১০টায় রাজধানীর স্টেট গেস্ট হাউস পদ্মায় অনুষ্ঠিত হয়েছে। তারপর সেখানে তাঁকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়।

মোয়াজ্জেম আলীর সম্মানে রাখা বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বলেন, তিনি একজন মহান ব্যক্তি। মুক্তিযুদ্ধের সময় তাঁর অবদান অবিস্মরণীয়।

গত সোমবার সৈয়দ মুয়াজ্জেম (৭৫) বার্ধক্যজনিত জটিলতার কারণে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন। হাইকমিশনার হিসেবে ভারতে তাঁর পাঁচ বছরের মেয়াদ শেষ করে নয়াদিল্লি চলে আসার কয়েকদিন পরই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।

তাঁর নামাজে জানাযায় সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সাবেক পররাষ্ট্র মন্ত্রী মাহমুদ আলী,
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, সদ্য বিদায়ী পররাষ্ট্র সচিব মো. শহিদুল হকসহ অনেকেই উপস্থিত ছিলেন।

তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন ভারতের হাইকমিশনার রীভা দাশ গাঙ্গুলি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ